রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

রাউজানে পুকুরে ডুবে দুই প্রবাসীর দুই কন্যার মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে একই পরিবারের দুই প্রবাসী ভাইয়ে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। ৬ নভেম্বর (সোমবার) সকাল ৯ টার দিকে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর গশ্চি গ্রামের ছিদ্দিক চৌকিদারের বাড়ির মৃত আব্দুল খালেকের বাড়িতে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন এই বাড়ির সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিন সাড়ে তিন বছর বয়সী কন্যা সামিরা আক্তার ও মো. কামালের ৩ বছর বয়সী কন্যা রেখা আক্তার। নিহতরা হলেন সম্পর্কে চাচাত-জেঠাত বোন।

স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো. ইয়াসিন বলেন, সকালে ঘুম হতে উঠে নাস্তা সেরে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দক্ষিণ পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি একপর্যায়ে সামিরা মা ঘরের জানালা দিয়ে পুকুরে ভাসমান রেখাকে দেখতে। তার চিৎকারে দুই কিশোর-কিশোরী ফাহিম ও সানজিদা পুকুরে নেমে রেখাকে উদ্ধার করে নিয়ে আসেন। এবং সামিরা মা খোঁজাখুঁজি করে পুকুর ঘাটের বেত ঝাড়ের বেতর হতে সামিরাকে উদ্ধার করেন। উদ্ধারের পর দুইজনকে পথেরহাটস্থ পাইওনিয়ার হাসপাতালে নেওয়া হলে সেখানকার তাদের দুইজনকেই মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দীর্ঘ এক ১১ বছর অপেক্ষা করার পর সাড়ে ৩ বছর পূর্বে মো. সালাউদ্দিনের কন্যা সন্তান সামিরার জন্ম হয়। একসাথে একই পরিবারের দুই শিশু সন্তানকে হারিয়ে এলাকা জুড়ে শোকের মাতম চলছে।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...