রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সায়মা ওয়াজেদের সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনারই সাফল্য : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

- Advertisement -
Single page 1st Paragraph

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারতের দিল্লীতে ১ নভেম্বর প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদের বিরাট ব্যবধানে বিশ^ স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে জয়লাভ পক্ষান্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনারই সাফল্য ও অর্জন। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় ২০০ কোটি মানুষের আগে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিই আস্থা রেখেছেন। এজন্য সায়মা ওয়াজেদের এই সাফল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনারই সাফল্য বলে মন্ত্রী উল্লেখ করেন।
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সায়মা ওয়াজেদের বিশ^ স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বিজয়, কালাজ¦র নির্মূলে বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বীকৃতি লাভ এবং ফাইলোরিয়া মুক্ত দেশের স্বীকৃতি লাভ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
সংবাদ সম্মেলনে কালাজ¦র নির্মূলে বিশে^ প্রথম দেশ হিসেবে স্বীকৃতি লাভ ও ফাইলোরিয়া মুক্ত বাংলাদেশ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কালাজ¦রে প্রতি বছর বিশে^র প্রায় ১০০টি দেশের মানুষ আক্রান্ত হয়। এটি একটি প্রাণঘাতি রোগ। প্রতি বছর কালাজ¦রে বিশে^র ৫০ হাজার থেকে ৯০ হাজার মানুষ আক্রান্ত হয়। কালাজ¦রে আক্রান্ত হয় এমন ১০০টি দেশের মধ্যে ১৩টি দেশের আক্রান্ত হার ৯০শতাংশ। বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষ আক্রান্তের ঝুঁকিতে ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপের ফলে বাংলাদেশ এখন কালাজ¦র মুক্ত দেশের স্বীকৃতি পেল। এটি আমাদের একটি জাতীয় অর্জন।
সংবাদ সম্মেলনে ফাইলেরিয়া বা গোদ রোগের বিস্তার সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ১৯টি জেলায় ফাইলেরিয়া সংক্রমনের হার ছিল সর্বোচ্চ ২০ ভাগ। এই রোগটিকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যথোপযুক্ত উদ্যোগে নির্মূল করে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর সভাপতি ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদ-এর সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞাসহ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...