বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিএনপিকে নিশ্চিহ্ন করতে তারেক রহমানই যথেষ্ট : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নিশ্চিহ্ন হওয়ার জন্য আর কাউকে লাগবে না একমাত্র তারেক রহমানই যথেষ্ট, বিএনপিকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনই যথেষ্ট।

বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে। এ বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, দেখুন, আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না। যাদের গ্রেফতার করা হচ্ছে, সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেফতার করা হচ্ছে। যেসব নেতাদের গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে আগুন সন্ত্রাসের হুকুমদাতা, হোতা ও অর্থদাতা হিসেবে গ্রেফতার করা হচ্ছে। ওয়ার্ড পর্যায়ে টেলিফোন করে বিএনপি নেতারা, বিশেষ করে তাদের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন বলছেন আগুন সন্ত্রাস চালাতে। সেগুলোর তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে।

সোমবার (৬ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের সঙ্গে মতবিনিময়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, তারা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের পয়সা দিয়ে চোরাগোপ্তা হামলা করাচ্ছে। এটি কোনো রাজনীতি না, কোনো রাজনৈতিক কর্মসূচি না, যারা এ কাজ করছেন, এর সঙ্গে যারা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে কেবল সরকার না, জনগণও ব্যবস্থা গ্রহণ করবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে তাতে কোনো বাধা কিংবা আপত্তি নেই। তারা এতোদিন সবকিছু করেছেন। কিন্তু সমাবেশ শুরুর আগেই প্রধান বিচারপতির বাসভবনে, জাজেস কমপ্লেক্সে, হাসপাতালে হামলা চালিয়েছে ও পুলিশ হত্যা করেছে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের কয়েক লাখ নেতাকর্মী দেড় কিলোমিটার দূরে ছিলেন। একজনও তাদের সমাবেশের দিকে যাননি।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...