সোমবার, ২৯ জুন ২০২৬

ফুল দিয়ে বরন করলেন নানক

কৃতজ্ঞতা জানাতে আইভী গেলেন ধানমন্ডি কার্যালয়ে

- Advertisement -
Single page 1st Paragraph

টানা তৃতীয় বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহনের সপ্তম দিনে ডাঃ সেলিনা হায়াত আইভী কৃতজ্ঞতা জানাতে হাজির হলেন দলের ধানমন্ডির কার্যালয়ে।
বিগত নির্বাচনে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে আইভীর বিজয়ের নেপথ্যে বিশাল ভূমিকা পালন করা কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ফুলেল শুভেচছায় সিক্ত করে বরণ করে নিলেন আইভীকে।নানকের দুই পাশে ছিলেন গত ভোটের সময়ে সার্বক্ষনিক তাঁর সঙ্গে থাকা কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাসিম ও সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি।ঠিক যেনো নাসিক নির্বাচনের দৃশ্যের পুনঃমন্চায়ন হলো আজ ধানমন্ডিতে বিকেল তিনটায়।মেয়র আইভীর সঙ্গে সেই
নেতৃবৃন্দই ছিলেন, যাঁরা ভোটের সময়ে তাঁর অতন্দ্র প্রহরী হয়ে নৌকার পাহারা দিয়েছিলেন।
নিজের বক্তৃতায় আইভী বলেন,প্রতিবারই জয়ী হয়ে আমি এখানে আসি।২০১১তে এসেছিলাম, ২০১৬ তে এসেছি, ২০২২ এ আজ এলাম।আমি স্বস্তি পাচ্ছিলাম না।নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল।যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার জন্য এতোটা করলেন,যাঁদের কল্যানে আমি আবারও বিজয়ী হয়েছি,কৃতজ্ঞতা জানাতে আমি তাঁদের কাছে যাবোনা?আইভী বলেন,আমি আপনাদের নিকট চিরঋণী।আমি আপনাদের দোয়া নিতে এসেছি, আমি আপনাদের কাছে বারবার আসবো।আপনারা দোয়া করবেন, আমি যেনো মাননীয় প্রধানমন্ত্রীর মুখ উজ্বল করতে পারি।আমি যেনো আপনাদের শ্রমের স্বার্থকতা অর্জন করতে পারি। যতোদিন নিঃশ্বাস আছে আমি জয়বাংলা–জয় বঙ্গবন্ধু বলে যাবো।দলের একজন নগন্য কর্মি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর এজেন্ডা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এ সময় আইভীর সঙ্গে ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ -৩ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল কায়সার হাসনাত,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান,মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, আরজু রহমান ভূঁইয়া, এডভোকেট আসাদুজ্জামান, আদিনাথ বসু, ও জাহাঙ্গীর আলম প্রমূখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...