শনিবার, ১৩ জুন ২০২৬

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

- Advertisement -
Single page 1st Paragraph

অনিয়মের অভিযোগে শুক্রবার (৩ নভেম্বর) রাতে সেলাঙ্গর রাজ্যের শাহ আলম শহরের সেকশন ২৭-এর একটি স্টোরেজ গুদামে অভিযান চালিয়ে ১০২ বাংলাদেশিসহ ২৪৫ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

এদিন অভিযানের পর এক সংবাদ সম্মেলনে সেলাঙ্গর অভিবাসন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারুদ্দীন বলেন, গত দুই মাস ধরে বিভিন্ন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে ১০২ বাংলাদেশি ছাড়া নেপালের ৬১ জন, ভারতের ৫৮ জন, পাকিস্তানের ২০ জন, ইন্দোনেশিয়ার ৩ জন ও একজন শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক হওয়াদের অধিকাংশই ওয়ার্ক পারমিটের অপব্যবহার, অতিরিক্ত সময় অবস্থান ও বৈধ ভ্রমণের নথিপত্র না থাকার জন্য দোষী সাব্যস্ত হয়েছে। আটক অবৈধ শ্রমিকদের পরবর্তী তদন্তের জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটির ওই কর্মকর্তা জানান, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৬(১)(গ) ও ১৫ ধারা এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ এর রেগুলেশন ৩৯(বি) অনুযায়ী তদন্ত করা হবে। যদি তাদের অপরাধ প্রমাণিত হয় তাহলে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হবে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টা ৫৩ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছেছেন। এর আগে তিনি সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের...

কক্সবাজারের ‍পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে...

কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের

কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব্যারেজ নির্মাণে বিনিয়োগসহ স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন, অবকাঠামো, কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের...

সর্বশেষ

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টা ৫৩ মিনিটে...

কক্সবাজারের ‍পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকাল ৯টায় হযরত শাহজালাল...

কুনমিং-চট্টগ্রাম সড়ক ও তিস্তা ব্যারেজ নির্মাণে চীনা বিনিয়োগের আহ্বান ডেপুটি স্পিকারের

কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব্যারেজ নির্মাণে বিনিয়োগসহ...

শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার যাবেন প্রধানমন্ত্রী তারেক...

এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের ৯...

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে এক বছরের জন্য...