বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিএনপি নেতারাই গুহাতে ঢুকে গেছে : ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

সরকার পতনের হুমকি দিয়ে বিএনপি নেতারা নিজেরাই এখন গুহাতে ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘বিএনপিতে এতো বীর পুরুষ! ২৮ তারিখের পর নাকি হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না! এখন তো তাদেরই খুঁজে পাওয়া যায় না। এখন রিজভী গেছে গুহাতে! গুহা থেকে প্রেস কনফারেন্স করে!’ ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে রাজধানীর আরামবাগ মোড়ে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবরের পর নাকি শেখ হাসিনার সরকার থাকবে না। আপনাদের বাড়াবাড়ি, লাফালাফি কোথায় ? ২৮ তারিখ, ২৯, ৩০ নভেম্বরের পর আজ ৪ তারিখ। শেখ হাসিনা তো বসে আছেন। ঢাকার স্মরণকালের মহাসমাবেশে আগামী দিনের বিজয় বার্তা নিয়ে তিনি বসে আছেন।তিনি বলেন, হায়রে মির্জা ফখরুল! টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে! মনে আছে, সালাউদ্দিনের দৌড়! ওইদিন বলেছিল, আমরা নাকি পালাবার পথ পাবো না! এখন কাদের পালাবার পথ নাই ? তিনি বলেন, বাইডেনের উপদেষ্টাও ভুয়া! বিএনপি মানেই ভুয়া। শেখ হাসিনা আসল নেতা, আর ওরা ভুয়া। আগামী নির্বাচনে এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, যারা ১৫ আগস্ট রক্ত ঝরিয়েছে, ৩ নভেম্বর জেল হত্যা ঘটিয়েছে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মী হত্যা করেছে। যাদের হাতে রক্তের দাগ তাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র কোনোদিনও নিরাপদ নয়। ক্ষমতা পেলে এরা গণতন্ত্র ধ্বংস করবে, মুক্তিযুদ্ধ ধ্বংস করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জঙ্গিবাদী দল শেখ হাসিনাকে সম্মান করতে জানে না। বাংলাদেশের জন্য এতো কিছু করেছেন, একটা ধন্যবাদও দিতে পারেনি বিএনপি। সারা দুনিয়া যাকে বড় করে আমরা তাকে খাটো করি। শেখ হাসিনা আমাদের আসল নেতা। আর তোরা সব ভুয়া। আগামী নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

এই বিভাগের সব খবর

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। আজ বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ এবং ‘পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের’ অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির...

সর্বশেষ

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে ‘অনৈতিক কাজ’...

বাকলিয়ায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরির অভিযোগে ইমন (২১) নামের এক...

কাস্টমস গোয়েন্দার ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ ক্রিমসহ বিপুল পরিমাণ পণ্য আটক

চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে একের পর এক সফল...

চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা...