সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পূর্বাশার আলোর প্রতিষ্ঠা বার্ষিকীতে ঘর পেলেন অসহায় আনোয়ারা

- Advertisement -
Single page 1st Paragraph

সামাজিক সংগঠন পূর্বাশার আলো’র ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় মহিলাকে নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার আতর আলী বাড়ির আনোয়ারা খাতুনকে আনুষ্ঠানিকভাবে নতুন ঘর উপহার দেওয়া হয়।

আনোয়ারা খাতুনের স্বপ্ননিবাস এর শুভ উদ্বোধন ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, বোয়ালখালী পৌরসভার মেয়র ও সংগঠনের উপদেষ্টা মোঃ জহুরুল ইসলাম জহুর। বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সাদেক, সাধারন সম্পাদক শাহ আলম সিকদার, ইউপি সদস্য মোজাম্মেল হক মানিক, মঈন উদ্দিন বাদল, মুহাম্মদ সেলিম, এস,এম কাজেম, সাহেদুল আলম, এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আকতার হোসেন, মোঃ আলমগীর, মোঃ আলম, সাজ্জাদ হোসেন, আবু জোবায়ের রিয়াজ, সোহেল রানা, এমরান হোসেন পরান, সাকিব আল হাসান, মহিন উদ্দিন, উজ্জল চৌধুরী, এস,এম নাঈম উদ্দিন, এডভেকোট সাজ্জাদ হোসেন, সোহেল রানা, আরিফুল ইসলাম, তাজুল ইসলাম মানিক, সৈয়দ আরমান, মোঃ রাকিব আবুল হাশেম, আবদুল আজিজ, কায়সার, প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে পৌরমেয়র ও সংগঠনের উপদেষ্টা মোঃ জহুরুল ইসলাম জহুর বলেন, মানুষ মানুষের জন্য, মানুষ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। পূর্বাশার আলোর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা শাখা একজন অসহায় মহিলাকে ঘর উপহার দিয়ে পূর্বাশার আলো মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। শেষে ফিতা কেটে উদ্বোধনের পর দোয়া মোনাজাত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...