বুধবার, ২৯ জুলাই ২০২৬

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

- Advertisement -
Single page 1st Paragraph

দুই দলই বিশ্বকাপে ঘটিয়েছে অঘটন। আজ তারা মুখোমুখি হচ্ছে একে অন্যের বিপক্ষে। ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

শুক্রবার (৩ নভেম্বর) লখণৌর শ্রী অটল বিহারী বাজপেয়ী ইকানা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

আফগানিস্তান উল্টো আরও শক্তিশালী হয়ে ফিরে পাকিস্তানের মতো দলকে নাকানি-চুবানি খাইয়ে সেমিফাইনালের স্বপ্নে আশার পাল লাগিয়েছে।

এরপর শ্রীলঙ্কাকে একপ্রকার বলে-কয়ে হারিয়েছেন রশিদরা। তাতে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে দারুণ অবস্থানে দলটি। আজ তাদের সামনে নেদারল্যান্ডস। প্রোটিয়াদের পর বাংলাদেশকেও হারানো ডাচরা রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। তাই একটি জমজমাট লড়াই হবে বলেই ধরে নেওয়া যায়।

পরিসংখ্যানের লড়াইয়ে দুই দল পরস্পরের বিপক্ষে ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। জয়ের হিসাবে আফগানিস্তানই অনেক এগিয়ে। তাদের জয়ের সংখ্যা ৭টি। দুটি মাত্র ম্যাচে জিতেছে নেদারল্যান্ডস। সর্বশেষ গত বছর দোহায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ডাচদের হারিয়েছে আফগানরা।

আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী ও নূর আহমদ।

নেদারল্যান্ডস একাদশ : ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে যশোর শহরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন...

সর্বশেষ

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ...

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয়...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...