বোয়ালখালী পৌরসভা ২নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব দিদারুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯ টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি তৈয়্যবিয়া দেলাওয়ার আম্বিয়া সুন্নিয়া মাদরাসা নামে একটি দাখিল মাদরাসা প্রতিষ্ঠাসহ বিভিন্ন মসজিদ,সড়ক নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠানে অবদানের স্বাক্ষর রেখেছেন।
এদিকে বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব দিদারুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

