শনিবার, ৭ মার্চ ২০২৬

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ভিসি হলেন রুবানা হক

- Advertisement -
Single page 1st Paragraph

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এডব্লিউইউ) এর উপাচার্যের দায়িত্ব নিলেন বিজিএমইএ এর সাবেক সভাপতি রুবানা হক। তিনি এর আগে এ বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে রুবানা হকের নতুন দায়িত্বপ্রাপ্তির খবর জানানো হয়। রুবানা হক এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ট্রাস্টি বোর্ডেরও সদস্য। উপাচার্য পদে অধ্যাপক নির্মলা রাওয়ের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুবানা হকের মতো অনুকরণীয় নেতা ও প্রশাসক পাওয়ার মাধ্যমে উন্নতির পরবর্তী পর্যায়ে যাবে এডব্লিউইউ। বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মেধাগত মানে নেওয়ার মাধ্যমে বিশেষ স্থানে পরিণত করবেন তিনি।

রুবানা ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে পিএইচডি করেছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্টার্ন স্কুল অব বিজনেস এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়া সেন্টারের ফেলো তিনি। এছাড়া মোহাম্মদী গ্রুপ ও নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক তিনি।

প্রতিক্রিয়ায় রুবানা হক বলেন, আমার কাছে এডব্লিউইউ সবসময় সৃজনশীলতা ও উদ্ভাবনের প্রতীক। বৃত্তি ও শিক্ষার প্রতি অদম্য অঙ্গীকার, শিক্ষকদের যোগ্যতা আর শিক্ষার্থীদের নিজস্বতা এই প্রতিষ্ঠানকে পুরো এশিয়ার মধ্যে ব্যতিক্রমী অবস্থানে নিয়ে গেছে।

২০০৮ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে এশিয়ার ১৭টি দেশের ১ হাজার ১৬০ জন নারী শিক্ষার্থী অধ্যয়ন করছেন।

এই বিভাগের সব খবর

জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কথা বলা হলেও প্রকৃত অর্থে বাংলাদেশের জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে...

চট্টগ্রাম নগর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নগরীর জমিয়তুল...

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ...

সর্বশেষ

জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন,...

চট্টগ্রাম নগর বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও...

দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, পারস্পরিক...

লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টারে বন্দি ১৪৩ জন এবং...

যানবাহনে জ্বালানি সরবরাহের সীমা বেঁধে দিল বিপিসি

দিনে একটি মোটরসাইকেল ২ লিটার পেট্রল বা অকটেন, ব্যক্তিগত...

উখিয়ায় নিখোঁজ ১২ ঘণ্টা পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রেজুখাল...