সোমবার, ২ নভেম্বর ২০২৬

মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির অবরোধ

- Advertisement -
Single page 1st Paragraph

অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের মিরসরাই মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ পালন করেছে বিএনপি।

বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারইয়ারহাট অংশে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, দিনের শুরুতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌর এলাকায় অবস্থান নেয় বিএনপি একাংশের নেতা-কর্মীরা। মীরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের নেতৃত্বাধীন গ্রুপের মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাজার এলাকায় বুধবার ভোরে একটি ঝটিকা মিছিল করেছে বিএনপি। অবশ্য খুব অল্প সময়ের ব্যবধানে দলটির নেতাকর্মীরা স্থান ত্যাগ করে চলে যায়।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। এ অবরোধ কর্মসূচি মঙ্গলবার (৩১ অক্টোবর) শুরু হয়।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...