বুধবার, ২৯ জুলাই ২০২৬

টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বকাপের শুরু থেকেই দেখা গেছে দুই দলের দাপট। সেমির দৌড়ে এগিয়ে থাকতে নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। জিতলেই নিশ্চিত হবে সেমি; এমন সমীকরণকে সামনে রেখে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।

বুধবার (১ নিভেম্বর) পুনেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

বিশ্বকাপের আগে কেউ দক্ষিণ আফ্রিকাকে সেভাবে হিসেবে ধরেনি। শেষ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল টেম্বা বাভুমার দল। কিন্তু বিশ্বকাপে এসে রানের বন্যা বইয়ে দিচ্ছেন প্রোটিয়া ব্যাটাররা। দারুণ বোলিং করছেন বোলাররাও। ৬ ম্যাচের মধ্যে মাত্র একটিতেই হেরেছে তারা। পয়েন্ট তালিকায় ভারতের ঠিক পরেই আছে তাদের নাম।

বিশ্বকাপে অবাক করেছে নিউজিল্যান্ডও। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছাড়াই অধিকাংশ ম্যাচ খেলতে নেমে দারুণ পারফর্ম করেছে কিউইরা। তবে শেষ দুই ম্যাচে হার দেখায় আজ জয়ের বিকল্প নেই তাদের। সেমিফাইনালে জায়গা পেতে হলে হাতে থাকা তিন ম্যাচের মধ্যে দুটিতেই জয় পেতে হবে তাদের। পুনের ছোট মাঠে আজও প্রোটিয়ারা রান উৎসবে মেতে উঠতে পারে তবে নিউজিল্যান্ডো দেখিয়ে দিয়েছে বড় রান তাড়া করার সামর্থ তাদের আছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত লড়াই করে মাত্র ৫ রানে হেরেছিল কিউইরা।

তবে নিউজিল্যান্ড দলে রয়েছে বেশকিছু ইনজুরি সমস্যা। কিউইদের জন্য দুঃসংবাদ হচ্ছে, প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচেও দলের নিয়মিত অধিনায়ক উইলিয়ামসনকে পাচ্ছে না তারা।

এই দুই দলের সবশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান অনুযায়ী কিউইরা এগিয়ে রয়েছে। দক্ষিণ আফ্রিকার ২ জয়ের বিপরীতে নিউজিল্যান্ডের জয় রয়েছে ৩টি। আর সর্বমোট ৭১ ওয়ানডে ম্যাচের হিসাবে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। যেখানে নিউজিল্যান্ডের জয় রয়েছে ২৫টি এবং দক্ষিণ আফ্রিকার ৪১টি। আর পাঁচ ম্যাচে কোনো ফল আসেনি।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে যশোর শহরের ঝুমঝুমপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই তথ্য গোপন করে হাইকোর্টে রিট আবেদন করায় শিল্পপ্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা করেছেন...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন বাধা নেই বলে জানিয়েছেন...

সর্বশেষ

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা, জুলাই যোদ্ধাদের কল্যাণে ব্যয়ের নির্দেশ

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও সেই...

এমপি সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই : অ্যাটর্নি জেনারেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বাংলাদেশ...

সংকটাপন্ন ইতালির কোচ হিসেবে আবারও ফিরলেন মানচিনি

টানা তিনটি বিশ্বকাপের মূল পর্বে উঠতে ব্যর্থ ইতালি জাতীয়...

সমাজে শ্রেণি বৈষম্য দূর করতে সরকার কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

মাত্র ১২৫ টাকা খরচ করে কোনো প্রকার উৎকোচ বা...

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...