সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম ৪ আসনে এমপি প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন মামুন

- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে প্রার্থী হতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন। ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৩০ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে এ পদত্যাগপত্র জমা দেন তিনি।

পদত্যাগপত্রে এস এম আল মামুন উল্লেখ করেন, আমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমার পারিবারিক/ব্যক্তিগত কারণে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারছি না। উক্ত পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করছি। সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

এস এম আল মামুন বলেন, ‘আমি আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। গতবারও আমি মনোনয়ন চেয়েছিলাম। উপজেলা চেয়ারম্যান থাকার কারণে দল আমাকে মনোনয়ন দেয়নি। এবার সংসদ নির্বাচনে প্রার্থী হতে আজ জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারের কাছে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি দীর্ঘদিন উত্তর জেলা যুবলীগের সভাপতি ছিলাম। এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আশা করছি দল আমার অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করে সংসদ নির্বাচনে দল আমাকেই মনোনয়ন দেবে।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) শাহিনা সুলতানা বলেন, ‘এ ধরনের পদত্যাগপত্র এখনও আমার টেবিলে আসেনি। হয়তো বিভাগীয় কমিশনার স্যারের কাছে আছে। সেটি গৃহীত হওয়ার পর আমার কাছে আসবে।’

এস এম আল মামুনের বাবা এ বি এম আবুল কাশেম মাস্টার মৃত্যুর আগে দু’বার চট্টগ্রাম-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...