বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তানের বিপক্ষে টাইগ্রেসদের ওয়ানডে দল ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে সোমবার এ দল ঘোষণা করে বিসিবি। স্কোয়াডে বড় কোনো চমক নেই। নিয়মিত ক্রিকেটাররাই জায়গা পেয়েছেন এই সিরিজে।

পাকিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক জ্যোতিই। তাঁকে সহায়তা করবেন নাহিদা আক্তার। ১৬ সদস্যের স্কোয়াডে ফিটনেস সাপেক্ষে আছেন সুলতানা খাতুন। সঙ্গে স্ট্যান্ডবাই রাখা হয়েছে তিনজনকে।

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজ শুরু হবে ৪ নভেম্বর। দ্বিতীয় ওয়ানডে ৭ নভেম্বর। আর তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ১০ নভেম্বর। সব ম্যাচই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে সকাল সাড়ে ৯টায়।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, শামিমা সুলতানা, সোবহানা মোস্তারি, ঋতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, মুরশিদা খাতুন, সুমাইয়া আক্তার, নিশীতা আক্তার নিশি, সুলতানা খাতুন (ফিটনেস সাপেক্ষে)।

স্ট্যান্ডবাই: সালমা খাতুন, শরীফা খাতুন, শারমিন আক্তার সুপ্তা।

এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান নারী দল। গতকাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শেষ হয়েছে। ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশের মেয়ের। এবার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে বিসিবি।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...