শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে বাসে আগুন দিয়ে পালাতে গিয়ে একজনের মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ককটেল ফাটিয়ে দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পালাতে গিয়ে আব্দুর রশিদ (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের টাউন হল ও বাসস্ট্যান্ড সংলগ্ন ময়ূর ভিলা এলাকায় এ ঘটনা ঘটে।

বাসচালক মনিরুল ইসলাম জানান, সকাল ১০টার পর পরিস্থান পরিবহন গাড়িটি নিয়ে টাউন হল পার্কের সামনে আসি। গলি থেকে মোটরসাইকেলে করে চারজন যুবক এসে রাস্তায় ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আজিজুল হক বলেন, ভোর রাতের দিকে ময়ূর ভিলার বিপরীত পাশে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা স্বাধীন পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় হাতেনাতে একজনকে আটক করা হয়। অন্যদিকে সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পালাতে গিয়ে একজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়‌নি। ত‌বে এক‌টি সূত্র জা‌নি‌য়ে‌ছে, নিহত যুবকের নাম আব্দুর রশিদ। বয়স ৩৬ বছর।

সহকারী পুলিশ কমিশনার আজিজুল হক বলেন, বাসে আগুনের সময় পুলিশ দুর্বৃত্তদের ধাওয়া দেয়। এ সময় তাদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে সড়কের পাশে থাকা ৬ তলা ভবনে উঠে যান। পুলিশের হাত থেকে রক্ষা পেতে ৬ তলার ওপর থেকে পাশের এক ছোট বিল্ডিংয়ের ছাদে লাফ দেন তিনি। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...