বুধবার, ২৯ জুলাই ২০২৬

শেষ পর্যন্ত পেরে উঠলোনা নিউজিল্যান্ড,ধ্রুপদী ম্যাচে অসিরা ৫ রানে জিতলো

- Advertisement -
Single page 1st Paragraph

দুই দলের মিলিত রান ৭৭১!ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি রানের এক ধ্রুপদী ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব।নিজেদের দূর্ভাগা ভাবতেই পারে নিউজিল্যান্ড।ইতিহাস গড়তে অসম্ভব লক্ষ্যের পিছু ধাওয়া করে প্রায় তা ছুঁয়েই ফেলেছিলো কিউইরা।কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি তাঁরা।হেরে গেছে ৫ রানে। ভারত-পাকিস্তান ম্যাচে যেমন আবহ বিরাজ করে,দুই তাসমান প্রতিবেশী অষ্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচও দুই দলের সমর্থকদের নিকট তেমন আবহ বিরাজ করে।আজ দুই দলের লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে তা অনুমিতই ছিল। কিন্তু বাস্তবে অনুমানকেও ছাড়িয়ে গেছে আজকের ম্যাচ। আগে ব্যাট করতে নেমে দুই অসি ওপেনার যেভাবে শুরু করেছিলেন,মনে হচ্ছিল সাড়ে চারশো করতে চলেছে আজ অষ্ট্রেলিয়া।কিন্তু শেষ বিশ ওভারে কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এক বল বাকি থাকতে অলআউট হওয়া অষ্ট্রেলিয়া ৩৮৮ রানের বিশাল টোটাল দাঁড় করায়।

ইনজুরির কারণে আজই প্রথম খেলতে নামা ট্রাভিস হেড শুরুতেই চড়াও হন কিউই বোলারদের উপর।ডেভিড ওয়ার্নারকে নিয়ে গড়েন ১৭৫ রানের জুটি।দারুণ খেলছিলেন ডেভিড ওয়ার্নার।মনে হচ্ছিল টানা তৃতীয় সেঞ্চুরি পেতে চলেছেন।কিন্তু ৮১ রানে আউট হয়ে গেলে তা আর হয়নি।২৩.৩ ওভারে ট্রাভিস হেড মাত্র ৬৭ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে যখন আউট হন,দলের রান তখন ঠিক ২০০!তখন সাড়ে চারশো খুবই সম্ভব মনে হচ্ছিল।ম্যাক্সওয়েল,ইংলিশ ও কামিন্স ঝড় তুলতে চেষ্টা করলেও বেশিদূর এগোতে দেয়নি তাঁদের কিউই বোলাররা।বিশেষ করে গ্লেন ফিলিপসের কথা বলতেই হয়। দশ ওভারে মাত্র ৩৭ রান দিয়ে অসিদের গুরুত্বপূর্ণ তিনটি উইকেট তুলে নিয়ে তাঁদের ৩৮৮ তে আটকে রাখেন মূলতঃ তিনিই। এতো বিশাল টার্গেট সত্ত্বেও দমে যায়নি নিউজিল্যান্ড।অসি ওপেনারদের মতো বিশাল জুটি গড়তে না পারলেও রান আসছিলো।এবারের বিশ্বকাপে কিউই বিষ্ময় রাচিন রবীন্দ্র উইকেটে এসে রানরেটের সাথে পাল্লা দিয়ে দূর্দান্ত ব্যাট করছিলেন।ড্যারিল মিচেলের সাথে তাঁদের জুটিটা আর দুয়েক ওভার স্থায়ী হলে হয়তো গল্পটা ভিন্ন হতো।অথবা ৮৯ বলে ১১৬ রানের অসাধারণ ইনিংস খেলা রাচিন রবীন্দ্র যদি আরেকটু উইকেটে থাকতেন তাহলেও ইতিহাস সৃষ্টি হতে পারতো।জিমি নিশাম শেষ বল পর্যন্ত চেষ্টা করেছেন।কিন্তু পারেননি শেষ পর্যন্ত।৫০ ওভারের শেষ বলে নিশাম আউট হয়ে গেলে স্কোরবোর্ডে দেখাচ্ছিলো নিউজিল্যান্ড ৩৮৩/৯!অষ্ট্রেলিয়া অউন বাই ফাইভ রান! শেষ পর্যন্ত হেরে গেলেও ক্রিকেট বিশ্বের মন জিতে নিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। সংক্ষিপ্ত স্কোর:-অষ্ট্রেলিয়া ৩৮৮/১০(৪৯.৫) ট্রাভিস হেড ১০৯,ওয়ার্নার ৮১,গ্লেন ফিলিপস ৩/৩৭। নিউজিল্যান্ড ৩৮৩/৯(৫০) রাচিন রবীন্দ্র ১১৬,নিশাম ৫৪, এডাম জাম্পা ৩/৭৪। ফলাফল:- অষ্ট্রেলিয়া ৫ রানে জয়ী। ম্যান অফ দ্য ম্যাচ:- ট্রাভিস হেড।

এই বিভাগের সব খবর

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার...

সর্বশেষ

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সার্ককে কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার...