বুধবার, ২৯ জুলাই ২০২৬

নেদারল্যান্ডসকে ২২৯ রানে থামালো বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

অধিনায়ক স্কট এডওয়ার্ডসের হাফ-সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২২৯ রান করেছে নেদারল্যান্ডস। দু’বার জীবন পাওয়া এডওয়ার্ডস ৮৯ বলে ৬৮ রান করেন। বাংলাদেশের চার বোলার ২টি করে উইকেট নেন।
কোলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন নাসুম আহমেদ ও হাসান মাহমুদের পরিবর্তে তাসকিন আহমেদ ও মাহেদি হাসানকে নিয়ে মাঠে নামে টাইগাররা।
বল হাতে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাফল্য পান পেসার তাসকিন। মিড অফে অধিনায়ক সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন ৩ রান করা বিক্রমজিত সিং। পরের ওভারে সাফল্য পান বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামও। স্লিপে তানজিদ হাসানকে ক্যাচ দিয়ে খালি হাতে ফিরেন ম্যাক্স ও’দাউদ। ১৪ বলে ৪ রানে ২ উইকেট নিয়ে শুরুতেই নেদারল্যান্ডসকে চাপে ফেলে বাংলাদেশের পেসাররা। এবারের বিশ^কাপে এটিই দলের পেসারদের সেরা সাফল্য ।
শুরুর ধাক্কা সামলে উঠতে বাংলাদেশের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যান হাফ-সেঞ্চুরির জুটি গড়েন। বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতে থাকা বারেসিকে ১৪তম ওভারে আউট করে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন মুস্তাফিজ। ৮টি চারে ৪১ বলে ৪১ রান করেন বারেসি। তৃতীয় উইকেটে অ্যাকারম্যান-বারেসি ৬৮ বলে ৫৯ রান যোগ করেন।
পরের ওভারে অ্যাকারম্যানকে ১৫ রানে শিকার করে বাংলাদেশকে খেলায় ফেরান সাকিব। ৬৩ রানে চতুর্থ উইকেট পতনে আবারও চাপে পড়ে নেদারল্যান্ডস। এ অবস্থায় ডাচদের আরও ভালোভাবে চেপে ধরার সুর্বন সুযোগ পেয়েছিলো বাংলাদেশ।
কিন্তু মুস্তাফিজের করা ১৬তম ওভারে দু’বার জীবন পান নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। দ্বিতীয় বলে গালিতে লিটন দাস ও চতুর্থ বলে মুশফিকুর রহিম ক্যাচ ফেলেন। তখনও রানের খাতা খুলতে পারেননি এডওয়ার্ডস।
দু’বার জীবন পেয়ে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে দারুন জুটি গড়েন এডওয়ার্ডস। প্রথমে বাস ডি লিডেকে নিয়ে ৭৪ বলে ৪৪ ও পরে সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটের সাথে ১০৫ বলে ৭৮ রান যোগ করেন তিনি। লিডেকে ১৭ রানে থামান তাসকিন। এঙ্গেলব্রেখট ৩৫ রানে শিকার হন মাহেদির।
এঙ্গেলব্রেখটের সাথে জুটি গড়ার পথে ৪১তম ওভারে ওয়ানডেতে ১৫তম হাফ-সেঞ্চুরি করেন ৭৮ বল খেলা এডওয়ার্ডস। এই ইনিংসের মাধ্যমে নেদারল্যান্ডসের পক্ষে সর্বোচ্চ অর্ধশতকের মালিক এখন এডওয়ার্ডস।
হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টা করেছিলেন এডওয়াডর্স। তবে ৪৫তম ওভারে মুস্তাফিজের বলে মিরাজকে ক্যাচ দিয়ে দলীয় ১৮৫ রানে আউট হন তিনি। তার আগে ৬টি চারে ৮৯ বলে ৬৮ রান করেন ডাচ অধিনায়ক।
এডওয়ার্ডস ফেরার পর ইনিংসের শেষদিকে লোগান ফন বিক ২টি চার ও ১টি ছক্কায় ১৬ বলে অপরাজিত ২৩, শারিজ আহমেদের ৬ ও আরিয়ান দত্তের ৯ রানে সম্মানজনক স্কোর পায় নেদারল্যান্ডস। ইনিংসে শেষ বলে শেষ উইকেট হারিয়ে ২২৯ রানের পুঁজি পায় নেদারল্যান্ডস।
বাংলাদেশের শরিফুল ৫১ , তাসকিন ৪৩ , মুস্তাফিজ ৩৬ ও মাহেদি ৪০ রানে ২টি করে উইকেট নেন। ৩৭ রানে ১ উইকেট নেন সাকিব।

এই বিভাগের সব খবর

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ সরকার...

সর্বশেষ

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সার্ককে কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার...