বুধবার, ২৯ জুলাই ২০২৬

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

- Advertisement -
Single page 1st Paragraph

ওয়ানডে বিশ্বকাপে আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে কোলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে প্রথমে বোলিংয়ে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাসুম আহমেদ ও হাসান মাহমুদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তাসকিন আহমেদ ও মাহেদি হাসান।
নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ^কাপ শুরু করলেও পরের চার ম্যাচে যথাক্রমে- ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে, নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে, ভারতের কাছে ৭ উইকেটে এবং সর্বশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে হারের লজ্জা পায় বাংলাদেশ।
৫ খেলায় ১ জয় ও ৪ হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে বাংলাদেশ। ৫ খেলায় ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডস একাদশেও দু’টি পরিবর্তন হয়েছে। তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারুর পরিবর্তে সুযোগ পেয়েছেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদ।
এখন পর্যন্ত ওয়ানডেতে দু’বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। দু’দলই একবার করে ম্যাচ জিতেছে। বিশ^কাপের মঞ্চে একবার দেখা হয়েছে তাদের। ২০১১ সালের বিশ^কাপে চট্টগ্রামের মাটিতে ডাচদের ৬ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশ : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।

এই বিভাগের সব খবর

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ সিদ্দিকীকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর...

সর্বশেষ

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...

সার্ককে কার্যকর করতে ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত একমত

সার্ককে কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার...

চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।...