সোমবার, ৬ জুলাই ২০২৬

বঙ্গবন্ধু টানেলের প্রথম টোল দিলেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

পদ্মা সেতুর পর দেশের সক্ষমতার আরেক প্রতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলেও প্রথম টোল দিয়ে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টা ১ মিনিটে প্রধানমন্ত্রী টানেলের চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্তের টোলপ্লাজায় নিজের হাতে টোল দিয়ে নদীর তলদেশ হয়ে আনোয়ারা অংশে যান।

প্রধানমন্ত্রীর কাছ থেকে টানেলের টোল সংগ্রহ করেন টোল প্লাজার কর্মী ঝুমুর আক্তার। টোল দেয়ার সময় প্রধানমন্ত্রী এই নারীর সঙ্গে কথা বলেন। তারপর প্রথমে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িটি টানেলে প্রবেশ করে। পরে টোল দিয়ে টানেলে প্রবেশ করে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে থাকা অন্য গাড়িগুলো। দুপুর ১২টা ৪৪ মিনিটে প্রধানমন্ত্রী আনোয়ারার কোরিয়ান ইপিজেড মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় এসে পৌঁছান। এই জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে টোল নেয়া ঝুমুর আক্তার পরে সাংবাদিকদের তুলে ধরেন তাঁর অনুভূতি। তিনি বলেন, টালেনে প্রথম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী টোল দিয়েছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে টোল নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।

এর আগে শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে বহুল প্রত্যাশিত চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম যোগাযোগ পথ টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে নদীর তলদেশে দক্ষিণ এশিয়ায় প্রথম সড়ক টানেলের যাত্রা শুরু হলো। নগরীর পতেঙ্গা প্রান্তে সুইচ টিপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। টানেলের প্রবেশমুখের ডান পাশে এই নামফলক স্থাপন করা হয়। একই ধরনের নামফলক স্থাপন করা হয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টানেলের টোল প্লাজা এলাকায়।

এই বিভাগের সব খবর

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আজ রোববার সকালে বাংলাদেশ সচিবালয়ে...

সর্বশেষ

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...

খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...