রবিবার, ২১ জুন ২০২৬

পাকিস্তানকে ফের হারিয়ে মেয়েদের ঐতিহাসিক সিরিজ জয়

- Advertisement -
Single page 1st Paragraph

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার জয়ের ব্যবধান ২০ রান।

শুক্রবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৬ উইকেটে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১০০ রানে থামে পাকিস্তান নারীরা। এরই সঙ্গে সফরকারীদের বিরুদ্ধে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের কৃতিত্ব গড়ে টিম টাইগ্রেস।

টসে জিতে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। তাদের সিদ্ধান্ত স্বস্তিদায়ক ছিল না। শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুনের ৩৪ রানের জুটিতে বাংলাদেশের শুরুটা ভালো হয়।

শামীমা (১৮) ডায়ানা বেগের কাছে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। মুর্শিদা ও সোবহানা মোস্তারি একসঙ্গে ২০ রান তুলে থামেন। সোবহানা (১৬) রান আউট হন।

বাংলাদেশ ছোট্ট ধাক্কা খায় ইনিংসের মাঝপথে। ১ উইকেটে ৫৪ রান করা দলটি ৭১ রানে হারায় চতুর্থ উইকেট। মুর্শিদা ২০ রানে উম্মে হানির শিকার হন। অধিনায়ক নিগার সুলতানা ১০ রানে সাদিয়া ইকবালকে ফিরতি ক্যাচ দেন।

তবে রিতু মনিকে নিয়ে স্বর্ণা আক্তার ৩৮ রানের জুটিতে দলে স্বস্তি ফেরান। শেষ দুই ওভারে রিতু ১৯ ও নাহিদা আক্তার ৪ রানে ফিরে যান। স্বর্ণা ইনিংস সেরা ২৭ রানে অপরাজিত ছিলেন।

ছয় উইকেটের বিনিময়ে বাংলাদেশ করে ১২০ রান। ১২১ রানের লক্ষ্য দিয়ে বাংলাদেশ দারুণ বোলিংয়ে পাকিস্তানকে চেপে ধরে। নাতালিয়া পারভেজ ডাক মারেন ইনিংসের তৃতীয় বলে। পাওয়ার প্লে শেষ হওয়ার পর সিদ্রা আমিনও (৯) বিদায় নেন। তার সঙ্গে বিসমাহ মারুফ ২৫ রানের জুটি গড়েন। এরপর আর উপযুক্ত কোনও সঙ্গী পাননি পাকিস্তানি অধিনায়ক। ৪৪ বলে ৩০ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি।

১৪তম ওভারে বিসমাহ আউট হওয়ার পর আরও চাপে পড়ে পাকিস্তান। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলাররা আরও দুটি উইকেট তুলে নেন। শেষ ওভারে লক্ষ্য বেড়ে ২৫ রান। পারেনি সফরকারীরা। ৭ উইকেটের বিনিময়ে ১০০ রানে থামে তারা। বাংলাদেশ জিতে ২-০ তে এগিয়ে গেলো।

বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ও নাহিদা দুটি করে উইকেট নেন। আগামী রবিবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামবে বাংলাদেশের মেয়েরা।

এই বিভাগের সব খবর

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি মো. আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে আটক করেছে র‌্যাব। রোববার (২১ জুন) ভোরে...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার কিংবা তবারক বিতরণের আয়োজন। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্মরণানুষ্ঠানকে মানবকল্যাণের এক অনন্য...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন)উপজেলার ভূজপুর থানাধীন নারায়ণহাটে এই দুর্ঘটনা ঘটে। নিহত...

সর্বশেষ

রাউজান আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরী হত্যা মামলার আসামী আইয়ুব গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার...

ওরশের আলোয় মানবতার ঘর: রাউজানে গৃহহীনদের পাশে গাউসিয়া কমিটি

বাংলাদেশে ওরশ শরীফ মানেই সাধারণত ধর্মীয় আলোচনা, মিলাদ-মাহফিল, জিকির-আজকার...

ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে শিশু মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খাঁদের পানিতে ডুবে তাসফিয়া নামের চার বছর...

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...