শুক্রবার, ২৬ জুন ২০২৬

চট্টগ্রামে এটি হবে স্মরণকালের ঐতিহাসিক জনসভা : হানিফ

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আগামী ২৮ অক্টোবর টানেল উদ্বোধন উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগ একটি জনসভার আয়োজন করেছে। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে, মঞ্চ ও সাজসজ্জার কাজও শেষ পর্যায়ে। আশা করছি এটি স্মরণকালের ঐতিহাসিক জনসভা হবে। যেহেতু টানেলটি একটি ঐতিহাসিক প্রজেক্ট।

সুতারাং এটিকে কেন্দ্র করে জনসভাও হবে ঐতিহাসিক। আর এটি হবে স্মার্ট জনসভা হবে। জনসমাগমের জন্য যারা উপস্থিত হবে তাদের জন্য পানি, বিদ্যুৎ, চিকিৎসার ব্যবস্থা আছে। যারা দূরে থাকবে তাদের জন্য তাদের দেখার জন্য এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর জনসভাস্থল চট্টগ্রামের কর্ণফুলী কোরিয়ান ইপিজেড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, নদীর তলদেশ দিয়ে টানেল একসময় আমরা উন্নত দেশগুলোতে দেখতাম। অবাক করার বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রকল্প বাংলাদেশে তৈরি করেছেন। এটির ফলে কক্সবাজারের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার সহজ হবে। যারা ঢাকা ও উত্তরবঙ্গ থেকে কক্সবাজার যাবে টানেল তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সামনে নির্বাচন। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সারা দেশের মানুষ এখন নির্বাচনমুখী। আমাদের প্রত্যেকটা কর্মসূচিও নির্বাচনমুখী। এ হিসেবে চট্টগ্রামের জনসভায় দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য তিনি দিকনির্দেশনা দেবেন। এছাড়া উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকার বারবার দরকার এটা জনগণকে বলা হবে।

২৮ অক্টোবর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি টানেল ছাড়াও চট্টগ্রামের আরও কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এরপর তিনি কর্ণফুলী উপজেলায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রির অভিযোগে সংঘবদ্ধ একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। তিনি আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘দিয়াওইউতাই’ থেকে মোটর শোভাযাত্রা সহকারে গ্রেট...

সর্বশেষ

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...