সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ে লরি চাপায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাকঘর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি লরির ধাক্কায় তানজিনা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই লরিটি আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল ৯ টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ডাকঘর ভাঙ্গারপুল এলাকায় এ দুর্র্ঘটনা ঘটে।

নিহত তানজিনা আক্তার উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারপুল এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে উপজেলার হযরত শাহ সূফী মাওলানা নুর আহমদ রহঃ দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।
ওই মাদ্রাসার সুপারিটেনডেন্ট শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মাদ্রাসা থেকে ৫০০ গজ দূরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তানজিনা। এসময় চট্টগ্রামমুখী একটি লরি রাস্তার বাইরে গিয়ে তাকে ধাক্কা দেয়। এসময় আশপাশের লোকজন দৌড়ে এসে তানজিনাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

এ ঘটনায় কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, সকালে ডাকঘর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় তানজিনা আক্তার নামের এক মাদ্রাসার ছাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় একটি লরি থানা হেফাজতে নেয়া হয়েছে। নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...