শুক্রবার, ১৯ জুন ২০২৬

পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় বাংলার মেয়েদের

- Advertisement -
Single page 1st Paragraph

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ এবং পাকিস্তান নারী ক্রিকেট দল। দেশের মাটিতে প্রথমবার পাকিস্তান নারী ক্রিকেট দলকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ।

আজ বুধবার (২৫ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮২ রান সংগ্রহ করেছিল পাকিস্তান নারী দল। জবাবে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিগার সুলতানা জ্যোতিরা। ব্যাট হাতে এদিন দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন অধিনায়ক জ্যোতি।

৮৩ রানের লক্ষ্যমাত্রায় বাংলাদেশের শুরুটা ছিল সাবধানী। শামিমা সুলতানা এবং মুরশিদার ওপেনিং জুটি থেকে এসেছে ১২ রান। ৯ বলে ৫ রান করা শামিমা ফিরেছেন রান আউটের ফাঁদে পড়ে। মুরশিদা এরপর জুটি গড়েন সোবহানা মোস্তারির সঙ্গে। দুজনেই খেলেছেন ধীরগতির ইনিংস। মুরশিদার কাছ থেকে এসেছে ৪০ বলে ২৩ রানের ইনিংস। সোবহানার করেছেন ২৫ বলে ১৬ রান।

তাদের এমন ধীরগতির খেলায় চাপে পড়ে যায় বাংলাদেশ। দশম ওভারে সোবহানা আউট হলে ক্রিজে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এরপরেই মূলত রানের চাকা ঘুরতে শুরু করে। শেষদিকে স্বর্ণা আক্তার এবং সুলতানা খাতুনের উইকেট হারালে আবারও চাপে পড়ে বাংলাদেশ। তবে জ্যোতির কল্যাণে জয় দিয়েই ম্যাচ শেষ করতে সক্ষম হয় টাইগ্রেসরা।

এর আগে, টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বল হাতে অধিনায়কের আস্থায় যথাযথ প্রতিদানও দিয়েছে বাংলাদেশ। নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে পাকিস্তানি মেয়েরা গুটিয়ে গিয়েছে মাত্র ৮২ রানে।

বল হাতে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত করেন নাহিদা সুলতানা। ওপেনার সিদরা আমিনকে সরাসরি বোল্ড করেন তিনি। পাওয়ারপ্লের শেষ ওভারে আবারও আঘাত করেন নাহিদা। এবার দারুণ খেলতে থাকা মুনিবা আলীকে সাজঘরে পাঠান তিনি। এরপরেই দলের হাল ধরেন অধিনায়ক নিদা দার এবং অভিজ্ঞ বিসমাহ মারুফ। দুজনের জুটিতে ভর করে ৫০ পার করে পাকিস্তান।

৫৬ থেকে ৬৭ এই নয় রানের মাথায় পাকিস্তানের ব্যাটিং লাইনআপে তাণ্ডবই চালিয়েছেন রাবেয়া-সুলতানারা। ৫৬ রানে রাবের বলে ফিরে যান নিদা দার। বিসমাহ মারুফই ফেরেন রাবেয়ার রানআউটে। ৫৭ রানে ইরাম জাভেদকে কট এন্ড বোল্ড করেন সুলতানা খাতুন। আলিয়া রাজ আউট হয়েছেন স্বর্ণার বলে। আর নাহিদার তৃতীয় শিকার ছিলেন উম্মে হানি।

এরপরেই বাংলাদেশের জন্য মাথাব্যাথার কারণ হয়ে ওঠেন নাটালিয়া পারভিজ। লোয়ার মিডল অর্ডারের এই ব্যাটার এর আগেও টাইগ্রেসদের ভুগিয়েছিলেন। আজও পাকিস্তানের স্কোর বড় করতে ভূমিকা রেখেছেন। তার ১৬ বলে ১৫ পাকিস্তানকে কিছুটা স্বস্তি এনে দেয়।

তবে শেষ ওভারে আবারো নাহিদার জোড়া আঘাতে বিধ্বস্ত হয় পাকিস্তান। মাত্র ৮ রান খরচায় ৫ উইকেট তুলে নেন নাহিদা আক্তার। বাংলাদেশের সামনে টার্গেট ৮৩ রানের।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...