শুক্রবার, ২৬ জুন ২০২৬

নেতাকর্মীদের মুক্তির দাবি হেফাজতের

- Advertisement -
Single page 1st Paragraph

গ্রেফতার হওয়া নেতাকর্মীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে মুক্তি ও মামলা প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে গদি রক্ষা করতে হলে অবিলম্বে আলেম-ওলামাদের মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছেন হেফাজতে ইসলামীর আমির মহিব্বুল্লাহ বাবুনগরী।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন হেফাজতের মহাসচিব মাওলানা সাদিকুর রহমান।

সম্মেলনে জানানো হয়, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে শানে রেসালাত সম্মেলন করা হবে। আগামী ৩ মাসের মধ্যে সারা দেশে হেফাজতে ইসলামের জেলা, উপজেলা ও মহানগর কমিটি গঠন করা হবে।

ঘোষণাপত্রে ফিলিস্তিনে ইহুদীবাদী ইসরাইলের হামলা ও নির্বিচারে নিরীহ নারী-শিশু ও পুরুষদের হত্যার তীব্র নিন্দা জানানো হয়। সেই সঙ্গে ইসরাইলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়।

আমিরের লিখিত বক্তব্য পড়ে শোনান আল্লামা আজিজুল হক ইসলামাবাদী। আরও বক্তব্য দেন সিনিয়র নায়েবে আমির মুফতি খলিল আহমদ কাসেমী, কেন্দ্রীয় নেতা মাহফুজুল হক, সালাহউদ্দিন (পীর সাহেব নানুপুর) উবায়দুল্লাহ ফারুক, ইসমাইল নূরপুরী, আবদুর রব ইউসুফী, মুফতি মুবারক উল্লাহ, মিজানুর রহমান সাঈদ, মুসতাক আহমদ, নাজমুল হক হাক্কানি, জুনায়েদ আল হাবিব, খুরশিদ আলম কাসেমি, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, সাব্বির আহমদ রশিদ, মঞ্জুরুল ইসলাম আফিন্দী, মাওলানা আনোয়ারুল করিম, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, আব্দুল কাইয়ুম সুবহানি, আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), আব্দুল কাদের, মুফতি বশিরুল্লাহ, জহুরুল ইসলাম, আহমদ আলী কাসেমী, নাজমুল হোসাইন কাসেমী, জালাল উদ্দিন আহমদ, আব্দুল কুদ্দুস কাসেমী, নায়েবে আমির মাওলানা আইনুল বাবুনগরী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা এয়াকুব ওসমান, মীর ইদ্রিস প্রমুখ।

 

 

এই বিভাগের সব খবর

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের  ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে...

সর্বশেষ

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...

চুরি ও ছিনতাই করা ১৫৭ মোবাইল ও ৫ ল্যাপটপসহ চট্টগ্রামে গ্রেফতার ৫

চট্টগ্রাম নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মাধ্যমে হাতিয়ে নেওয়া...

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন...

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া...