বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান মেয়েদের টি ২০ সিরিজের প্রথম ম্যাচ আজ

- Advertisement -
Single page 1st Paragraph

বিশ্বকাপ চলছে ভারতে। আর বাংলাদেশে অতিথি হয়ে এসেছে পাকিস্তানের মেয়েরা। তারা চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।

সিরিজের প্রথম ম্যাচে আজ ২৫ অক্টোবর বুধবার দুই মুখোমুখি হচ্ছে বহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সফরে বাকি দুটি টি–টোয়েন্টি ম্যাচও অনুষ্ঠিত হবে এই স্টেডিয়ামে। বিকাল ৪.৩০টায় শুরু হবে প্রতি ম্যাচ।

এদিকে আজকের ম্যাচকে সামনে রেখে গতকাল নগরীর একটি হোটেলে সিরিজ ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ট্রফি উন্মেচন করেন দু’দলের অধিনায়ক পাকিস্তানের নিদা দার ও বাংলাদেশের নিগার সুলতানা জ্যোতি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, পাকিস্তানের চাইতে আমরা এগিয়ে আছি। আমরা ভালো প্রস্তুতি পেয়েছি। ইনশাআল্লাহ ম্যাচে ভালো কিছু হবে। বাংলাদেশ দল মেন্টালি এবং ফিজিক্যালি পুরোপুরি প্রস্তুত। এখানকার উইকেট ভালো। আশা করি স্পোর্টিং উইকেটেই খেলা হবে। তাতে করে আমরা ব্যাটিং এবং বোলিংয়ে ভালো করতে পারবো। পাকিস্তান অধিনায়ক নিদা দার বলেন, বাংলাদেশে আসতে পেরে আমরা খুশি। আমরা এখানকার সবকিছু দেখে খুশি। এ সিরিজের জন্য আমরা প্রস্তুতি নিয়েই এসেছি। আশা করি ভালো কিছু করতে পারবো। আমি আগে এখানে এসেছি। জানি এখানকার অবস্থা। বাংলাদেশ ভালো সাইড। আমরা জানি ওরা ভালো খেলে। ওদের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় আছে। এখানে ভালো স্পিনার আছে। তবে আমি পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে আছি। আমাদের ইচ্ছে এখানে ভালো করা।

টি–টোয়েন্টি সিরিজ শেষে দু’দল মুখোমুখি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় মিরপুরের হোম অব ক্রিকেটে।

এদিকে বৈরি আবহওয়ার কারণে আজকের প্রথম টি–টোয়েন্টি ম্যাচটি ঘিরে শঙ্কার সৃষ্টি হয়েছে। আশংকা ম্যাচটি যথাসময়ে অনুষ্ঠিত নাও হতে পারে। তবে দু’দলই মাঠে নামতে চায়। আজ দুপুরের পর আবহাওয়া ভালো থাকলে খেলা যথাসময়েই মাঠে গড়াতে পারে।

এই বিভাগের সব খবর

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। তৎকালীন ১/১১ এর সেনাসমর্থিত তত্বাবধায়ক সরকারের সময়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ২০০৭...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...

সর্বশেষ

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম...

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, রয়েছে অতি ভারী বর্ষণের শঙ্কাও

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকংশ জায়গায় এবং রংপুর,...

অভিবাসন ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও মাখোঁ

লন্ডনে প্রদর্শনীর জন্য ধার দেওয়া ফ্রান্সের ঐতিহাসিক বেয়ু ট্যাপেস্ট্রি...

নাজিরারটেকে মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলে নিহত, নিখোঁজ ২

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার একটি...

পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে সরকারের সমন্বিত পরিকল্পনা রয়েছে : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ ও শান্তি...