সোমবার, ৬ জুলাই ২০২৬

৮০ হাজার টাকার জাল নোটসহ প্রতারক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর বায়েজিদ থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকার জাল নোটসহ মো. দিদারুল আলম (৫০) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব–৭।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার দিদার নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর এলাকার মৃত বজল আহম্মদের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি করে ১ হাজার টাকার নোট সম্বলিত ৮০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার জানান, শারদীয় দুর্গাপূজার সময় মানুষের ক্রয়–বিক্রয় বৃদ্ধি পাওয়ার সুযোগে প্রতারকদের প্রস্তুতকৃত জাল টাকাগুলো আসল টাকা হিসেবে চালিয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনই ছিল চক্রটির মূল লক্ষ্য। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার অভিযান চালিয়ে দিদারুল আলমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ...

সর্বশেষ

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...