রবিবার, ১৪ জুন ২০২৬

এবার পরীমণির জন্মদিনে থাকছে না কোনো আয়োজন

- Advertisement -
Single page 1st Paragraph

প্রতিবছর ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমণির জন্মদিন উদযাপন হয় জমকালো আয়োজনের মাধ্য দিয়ে। ২৪ অক্টোবরকে বিশেষভাবে সাজিয়ে থাকেন এ নায়িকা। গতবছরও ধুমধাম করে পালন হয় তার জন্মদিন। কিন্তু এবার থাকছে না কোনো আয়োজন।

তবে এ বছর আর তেমন কিছু ঘটছে না। জন্মদিনকে ঘিরে কোনো প্রস্তুতিই নেননি পরীমণি। হচ্ছে না কোনো আয়োজন। প্রতি বছর যেই দিনটি ঘিরে পরীর থাকে নানা ব্যস্ততা, সাজসাজ রব- এ বছর কেন পরিস্থিতি ভিন্ন? উত্তরটি জেনে নিন নায়িকার নিজ মুখ থেকেই।

পরীমণি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, ‘বেশ কয়েকদিন ধরেই আমি ও আমার নানু অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে নিয়েই প্রতি বছর নিজের জন্মদিন উদযাপন করি। নানু আমার জন্য কি সেটা সবাই জানেন। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার আগের মতো জন্মদিনটি পালন করতে পারছি না। তবে পরে একদিন সবাইকে নিয়ে উদযাপনের চেষ্টা করব।

গত মাসের মাঝামাঝি সময়ে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পরে এখন কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন পরীমণি। এর মধ্যে এই নায়িকা নিজেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সবশেষ অসুস্থ হয়েছেন পরীমণির নানু।

বর্তমানে ‘ডোডোর গল্প’ সিনেমায় কাজ করছেন পরী। এ সিনেমার মধ্য দিয়ে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। ছবিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...