সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মীরসরাইয়ে ভাড়া বাসা থেকে ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

মীরসরাইয়ে জাফর উল্লাহ ভূইয়া (৫৩) নামের সাবেক এক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ অক্টোবর) রাতে উপজেলার নিজামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জাফর উল্লাহ ফেনী সদরের লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ওই ইউনিয়নের নারায়নপুর কসকা বাজার এলাকার মৃত নুরুল হক ভূঁইয়ার পুত্র।

তিনি মীরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় দীর্ঘদিন ভাড়া বাসায় থাকতেন। লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে জানা গেছে, সাবেক চেয়ারম্যান জাফর উল্লাহ গত তিন বছর ধরে মীরসরাইয়ের নিজামপুর বাজারের একটি ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রতিদিন বাসার নিচে একটি চায়ের দোকানে চা পান করতেন।

শনিবার সন্ধ্যায় চা পান করে রুমে যাওয়ার ২৪ ঘন্টা পরও চায়ের দোকানে না আসায় দোকানদার তাকে ডাকতে গিয়ে কক্ষে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দিলে, পুলিশ এসে রোববার রাতে শয়নকক্ষে পড়ে থাকা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে এখানে একা বসবাস করে আসছেন তিনি।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ খান জানান, রোববার রাতে খবর পেয়ে তাঁর ভাড়া বাসার কক্ষ থেকে মরদেহ উদ্ধার করেছি। ধারণা করছি শনিবার সন্ধ্যা রাত ১০টা থেকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যে কোন সময় তিনি মারা গেছেন।

লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে তিন স্ট্রোক অথবা শারীরিক অসুস্থতায় মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর কারণ শতভাগ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরো বলেন, পরিবারের লোকজনের সাথে কথা বলে জেনেছি, পরিবারের সদস্যদের সাথে মনমালিন্যের কারণে তিন বছর আগে থেকে নিজামপুরের একটি বাসা ভাড়া নিয়ে একা বসবাস করতেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...