সোমবার, ৬ জুলাই ২০২৬

চসিক কাউন্সিলর সলিম উল্লাহ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

তথ্য গোপন ও ৯৪ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কাউন্সিলর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

অভিযুক্তরা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চু (৬৪) ও তাঁর স্ত্রী আয়েশা ছিদ্দিকা (৫২)।

দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি সলিম উল্লাহ বাচ্চু কর্তৃক অসাধু উপায়ে অর্জিত অর্থ বৈধ করার অপচেষ্টা করা হয়েছে। আসামিরা পরস্পর যোগসাজশে আয়কর নথিতে ও পরবর্তীতে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে তাঁদের অর্জিত সম্পদের আয়ের উৎস হিসেবে মিথ্যা/ভিত্তিহীন ব্যবসা দেখানো ও মৎস্য চাষ দেখিয়ে ৯৪ লাখ ৩৮ হাজার ৭৪৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এর আগে ২০১৯ সালের ২৭ মার্চ দুদক বরাবরে সম্পদ বিবরণী দাখিল করেন আসামি আয়েশা ছিদ্দিকা। সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার তথ্য দেন।

এই বিভাগের সব খবর

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ...

সর্বশেষ

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...