সোমবার, ৬ জুলাই ২০২৬

ধর্ষণ মামলায় সৎবাবার যাবজ্জীবন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীতে এক কিশোরীকে (১৬) ধর্ষণের মামলায় সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক বেগম ফেরদৌস আরা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. মজিদের (৪৯) বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ৯ নম্বর ওয়ার্ডে।

ট্রাইব্যুনালের কৌঁসুলি খন্দকার আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় আদালত আসামি মো. মজিদকে নারী শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরের সদরঘাট থানাধীন মোগলটুলী এলাকায় ভাড়া বাসায় ভুক্তভোগী কিশোরী তার মা ও সৎবাবা মো. মজিদের সঙ্গে থাকত। কিশোরীর মা গৃহকর্মী ও মজিদ পেশায় চালক ছিলেন। কিশোরীর মা কাজের জন্য বাইরে চলে গেলে তার সৎবাবা বিভিন্ন সময় তাকে অশালীন কথাবার্তা বলাসহ কুপ্রস্তাব দিতেন।

২০১৭ সালে ৯ ডিসেম্বের বাসায় কেউ না থাকার সুযোগে মজিদ ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে বললে তাকে ও তার মাকে মেরে ফেলার হুমকি দিতেন। এরপর একাধিকবার তাকে ধর্ষণ করেন। ২০১৮ সালে ১ জুন ওই কিশোরী অসুস্থ হওয়ার পর চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি মায়ের কাছে ধরা পড়ে।

ওই বছরের ২ জুন চট্টগ্রাম নগরীর সদরঘাট থানায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে মজিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

খন্দকার আরিফুল আলম বলেন, ২০১৯ সালে ১৯ ফেব্রুয়ারি এই মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু করে।

এই বিভাগের সব খবর

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) লাইনওয়ারে বদলি করা হয়েছে। রোববার (৫...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আলাউদ্দিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার জাতীয়...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ...

সর্বশেষ

যোগদানের মাত্র ১৭ দিনে সদরঘাট থানার ওসির বদলি

যোগদানের মাত্র ১৭ দিনের মাথায় চট্টগ্রাম মহানগরের সদরঘাট থানার...

মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিহত

মীরসরাইয়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপজেলা আনসার ও...

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে...

পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাক টিকেট উন্মোচন প্রধানমন্ত্রীর

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন...

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণও

ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়...

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার...