সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগের উপ-কমিটিতে ‘বিশেষজ্ঞ সদস্য’ হলেন এরশাদ মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙ্গুনিয়ার কৃতী সন্তান, জাতীয় পদকপ্রাপ্ত মৎস্য খামারী এরশাদ মাহমুদ।

উক্ত কমিটিতে সমাজকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নুরুজ্জামান আহম্মেদ এমপি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খাঁন খসরু এমপিসহ মোট ৪২ জনকে বিশেষজ্ঞ সদস্য করা হয়েছে। সাধারণ সদস্য করা হয়েছে ১১৮ জনকে।

শনিবার (২১ অক্টোবর) রাতে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম ও ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান একেএম বরকত উল্লাহ এমপি এ কমিটির অনুমোদন দেন।

উপ-কমিটিতে যুক্ত হওয়ার বিষয়ে এরশাদ মাহমুদ বলেন, ‘আমার প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটিতে স্থান দিয়ে দলের জন্য আরও কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানীত সভাপতি দেশরত্ন শেখ হাসিনাসহ দলের সব নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

র্দীঘদিন ধরে সমাজসেবক ও রাজনীতিবিদ এরশাদ মাহমুদ চট্টগ্রাম তথা রাঙ্গুনিয়া উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডে সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছেন।

চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুল থেকে ১৯৮০ সালে এসএসসি, হাজী মুহাম্মদ মহসীন কলেজ থেকে এইচএসসি এবং রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে বিএ পাশ করে আইন কলেজে ভর্তি হয়েছিলেন এরশাদ মাহমুদ। আইনজীবী পিতা নুরুচ্ছফা তালুকদার চেয়েছিলেন ছেলে তার মস্তবড় আইনজীবী হবে। কিন্তু বাবার এই চাওয়া কখনো টানেনি তাকে। তাই আইনপড়া অসম্পন্ন রেখে গ্রামে পাড়ি জমান। একে একে গড়ে তোলেন বনায়ন, মৎস্যপ্রকল্প, গরু-মহিষ-গয়াল ও ছাগলের খামার।

মৎস্যখাত থেকে উপার্জিত টাকার অর্ধেকের বেশি তিনি জনগণের কল্যাণে বিলিয়ে দেন। এজন্য গড়ে তুলেছেন, শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সামাজিক ও কৃষিচাষের জন্য সুদমুক্ত ঋণবিতরণ ফান্ড। যেখান থেকে এলাকার সামর্থহীন, হতদরিদ্র পরিবারের শিক্ষা, স্বাস্থ্যে অর্থসহায়তার পাশাপাশি, খেলাধূলায় প্রণোদনা, কন্যাদায়গ্রস্ত পরিবারের মেয়ে বিয়ে দেয়া, সুদমুক্ত ঋণ দিয়ে বিশেষত কৃষিকাজে প্রণোদনা দিয়ে থাকেন।

বিলুপ্তপ্রায় বন্যপ্রাণি গয়ালকে গৃহপালিত পশুতে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি হিসেবে পরিবর্তনের নায়ক ক্যাটাগরিতে’ ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছিলেন সফল খামার উদ্যোক্তা এরশাদ মাহমুদ। এরপর ২০১৩ সালে জাতীয় মৎস্য পদক পেয়েছিলেন। সেসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করেছিলেন তিনি। ২০২৩ সালেও ফের মৎস্যখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক–২০২৩ পেয়েছেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির হাত থেকে আনুষ্ঠানিকভাবে এ পদক গ্রহণ করেন তিনি।

এরশাদ মাহমুদ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির ছোট ভাই। তাঁর প্রয়াত পিতা অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর ছিলেন।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...