শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

আওয়ামী লীগ রাজপথে আছে,রাজপথেই থাকবে : হাছান মাহমুদ

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, আওয়ামী লীগ রাজপথের দল। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। ২৮ তারিখেও রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে।

রোববার সচিবালয়ে ‘বঙ্গবন্ধু সমগ্র’ গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ করে। হাঁটা কর্মসূচি, দৌড় কর্মসূচি, বসা কর্মসূচি দেয়। ভবিষ্যতে হয়তো হামাগুঁড়ি কর্মসূচিও দেবে। এগুলো নিয়ে আমরা কখনোই চাপ অনুভব করিনি।

তিনি আরো বলেন, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি পাকিস্তানপন্থীদের নিয়ে দল গঠন করেছিল। তাই তারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে পারে না। যখন দেশ নিয়ে প্রশংসায় ভাসে বিশ্ব, তখন বিএনপি বলে ভিন্ন কথা।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক ব‌লেন, এক সময় দেশে খাদ্য ঘাটতি ছিল। তখন জনসংখ্যা ছিল সাড়ে ৫ কোটি। এখন সাড়ে ১৭ কোটি জনসংখ্যা। তবু আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশ। মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচকসহ সব সূচকে আমরা পাকিস্তানকে পেছনে ফেলেছি। এসব অর্জন বিএনপি পছন্দ হয় না।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...