সোমবার, ২ নভেম্বর ২০২৬

রাউজানে মহাষষ্ঠীতে গৌরাঙ্গ সেবাসদন কমিটির অভিষেক

- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানে ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খ আর কাঁসার ঘন্টায় ও গুরুগম্ভীর মন্ত্র উচ্চারণের মধ্য শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। ২০ অক্টোবর, শুক্রবার ছিল মহাষষ্ঠী। এই ষষ্ঠীপুজার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে উত্তর দেওয়ানপুর গৌরাঙ্গ সেবাসদন পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান। এইদিন মন্ডপ প্রাঙ্গণে সন্ধ্যা ৭টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর দেওয়ানপুর গৌরাঙ্গ সেবাসদনের কার্যকারী কমিটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ চৌধুরী বাবু।

সংগঠনটির সভাপতি প্রকৌশলী অশোক কুমার চৌধুরীর সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক ধীমান মুহুরির সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক প্রকৌশলী তপন কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি অশ্বিনী কুমার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সুকুমার চৌধুরী ও উপদেষ্টা রনজিত চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট সনজিৎ চৌধুরী যীশু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি সুমিত্র শংকর আইচ বাসু। সভার শুরুতে সংগঠনের সকলকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন অতিথিবৃন্দ। এর সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দদের শপথ বাক্য পাঠ করান সংগঠনটির সাবেক সভাপতি অশ্বিনী কুমার চৌধুরী।

উল্লেখ্য, চট্টগ্রামের মধ্যে রাউজানে সর্বাধিক ২৩৩ মণ্ডপে শুরু হয়েছে শারদীয় দুর্গাপুজা। এর মধ্যে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের উত্তর দেওয়ানপুর গৌরাঙ্গ সেবাসদন প্রতিবছর ব্যতিক্রমধর্মী সামাজিক আন্দোলনে থিমে মণ্ডপ সাজিয়ে সকলের দৃষ্টি কাড়েন। তবে, এবার কারুকাজ সজ্জিত নবনির্মিত মন্দিরে নতুনরূপে আয়োজন হচ্ছে সাত্ত্বিক পূজা। এবারের পূজার কর্মসূচীর মধ্য রয়েছে ঊষা কীর্তন, মঙ্গলারতি, পুষ্পাঞ্জালী, ভোগ আরতি, অন্নপ্রসাদ আস্বাদন, ঢাক ঢোলের তালে আরতি, ধনুচি নাচ, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, নৃত্য ও নাটিক সহ নানান ধর্মীয় অনুষ্ঠান।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...