শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সন্ত্রাস করলে অসুরের মতো বধ করতে হবে: ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

রাজনৈতিক অঙ্গন অস্থির হয়ে আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভবিষ্যৎ ভেবে জনমনে আতঙ্ক বিরাজমান। তিনি বলেন, যারা সন্ত্রাস করতে চায়, তাদের অসুরের মতোই বধ করতে হবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার পরিবর্তন চায় নির্বাচনে। নির্বাচন গাইড করবে আমাদের সংবিধান। তাহলে হুমকিধমকি কেন দিচ্ছে? বিএনপি মহারথের হাঁকডাক শুরু করেছে। কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে, কিন্তু তাদের অবস্থা ১০ ডিসেম্বরের মতো হবে।

আগামী ২৮ অক্টোবর আওয়ামী লীগও মহাযাত্রা করবে উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা শুরু হবে। ২৮ অক্টোবর বিকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের জনসমুদ্র হবে।

আগামী ৪ নভেম্বর মেট্রোরেলের উদ্বোধনী মঞ্চে ঢাকায় সর্বকালের সেরা জমায়েত হবে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুলকে আমন্ত্রণ রইলো।

বিএনপির প্রতি ওবায়দুল কাদেরের প্রশ্ন, কয়দিন সময় দেবেন? বলে দিচ্ছি, আমাদের সময় নেই। মেট্রোরেলের উদ্বোধনে দাওয়াত দিচ্ছি। কোনও মেগা প্রকল্পতো আপনারা করেননি। চুরি করেছেন। দেশের সম্পদ লুট করেছেন, অর্থপাচার করেছেন। সেতুমন্ত্রী বলেন, অস্থিরতার ডাক দিচ্ছে অশুভ শক্তি, এদের বধ করতে হবে। রাজনীতির অশুভ শক্তিকেও বধ করতে হবে। উৎসব যাতে শান্তিপূর্ণ থাকে, ২০০১ যাতে আর না হয়, সেজন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা ছাড়া আর কোনও নেতা আপনজন নেই সংখ্যালঘুদের। আমরা আপনাদের পাশে আছি, থাকবো। ছিলাম।

তিনি বলেন, পরিবেশটা আমাদের অনুকূলে নেই। দেবীর ঘোটকে আগমনের বার্তা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে। যারা সন্ত্রাস করতে চায়, তাদের অসুরের মতোই বধ করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, অস্তিত্বের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান- শেখ হাসিনা ছাড়া সংখ্যালঘুদের আর কোনও আপনজন নেই। সব উৎসবের মধ্যে দুর্গাপূজা সবচেয়ে বড়। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন প্রধানমন্ত্রী মনিটর করছেন। শেখ হাসিনা দেশের জন্য অনন্য সৃষ্টি। সারা বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি মৃত্যুর পরেও বেঁচে থাকবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি মনন্দ্রী কুমার নাথ।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...