রবিবার, ২ আগস্ট ২০২৬

ভোরে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩০

- Advertisement -
Single page 1st Paragraph

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার ভোরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এতে অন্তত ৩০জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

ওয়াফার তথ্যমতে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহর বেশ কয়েকটি আবাসিক ভবনে বোমা ফেলেছে ইসরায়েল। এতে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এখনও ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। এ ছাড়া গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিতেও হামলা করেছে ইসরায়েলি বাহনী। সেখানে ১৬ জন নিহত হওয়া খবর পাওয়া গেছে।

এদিকে মানবিক কারণে জিম্মি দুই মার্কিন নাগরিককে মুক্ত দেওয়ার দাবি করেছে ফিলিস্তিনি সংগঠন হামাস। কাতারের মধ্যস্ততায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় স্বাধীনতাকামী সংগঠনটি। জিম্মি দুই মার্কিন নাগরিক হলেন- মা ও মেয়ে।

হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবাইদার বরাত দিয়ে আল-জাজিরা জানায়, কাতারের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় হামাসের আল-কাসাম ব্রিগেড মানবিক কারণে দুই মার্কিন নাগরিককে (মা ও মেয়ে) মুক্তি দিয়েছে। মার্কিন জনগণ এবং বিশ্বের কাছে জো বাইডেন ও তার ফ্যাসিবাদী প্রশাসনের দাবিগুলোকে মিথ্যা এবং ভিত্তিহীন প্রমাণ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে হামাসের বিরুদ্ধে গাজায় তিন ধাপে যুদ্ধ করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের এক সমীক্ষা বলছে, গত ৭ অক্টোবরে হামাসের হামলা ঠেকানোতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থতা রয়েছে বলে মনে করে ৮০ শতাংশ ইসরায়েলি।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ ১৫ দিনে গড়িয়েছে। ফিলিস্তিনের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি জানিয়েছে, উভয় পক্ষের নিহতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে ফিলিস্তিনি নিহত হয়েছেন ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়ৈছেন ১৩ হাজারের বেশি মানুষ। অন্যদিকে ইসরায়েলি নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...