শুক্রবার, ২৬ জুন ২০২৬

মিরসরাইয়ে মিনি ট্রাকে ১৭৫ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ৩

- Advertisement -
Single page 1st Paragraph

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় তল্লাশি চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ অক্টোবর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পটিয়ার কুসুমপুর ইউনিয়নের মহিরা গ্রামের মৃত ইদ্রিসের ছেলে মো. নুরু প্রকাশ মামুন (২৩), একই এলাকার আহমদ হোসেনের বাড়ির আব্দুল মান্নানের ছেলে মো. ইসমাইল (৫০) ও বাকলিয়া থানার সৈয়দশাহ রোড এলাকার নুরুল কবিরের বাড়ির হুমায়ুন কবিরের ছেলে মো. মিছবাহ সিদ্দিক বাপ্পী (২৫)।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, ফেনী থেকে ভারতীয়  ফেনসিডিল কিনে চট্টগ্রামের উদ্দেশ্যে আসতে একটি মিনি ট্রাক রওনা হয়েছে—এমন গোপন খবরে মিরসরাই থানা পুলিশ বিশেষ তল্লাশি চৌকি বসিয়ে একটি আটকে ফেলে নীল রংয়ের (চট্ট: মেট্রো-শ-১১-৫০৯৭) মিনি ট্রাকটিকে। তল্লাশির পর দেখা গেল চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ছিল  ১৭৫ বোতল ভারতীয় ফেনসিডি। গাড়িটি জব্দ করে সেখানে থাকা ৩ জন মাদক কারবারিকে আটক করে পুলিশ। জব্দকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মিরসরাই থানার ওসি মো. কবির হোসেন বলেন, ‘ভারতীয় ফেনসিডিলসহ আটক ৩ জনকে আটকের পর উপ-পরিদর্শক মো. মমিন হোসেন বাদি হয়ে থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর তাদের আদালতে পাঠানো হয়েছে। আগামীকাল তাদের আদালতে হাজির করে রিমান্ড চাইব।’

এই বিভাগের সব খবর

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

সর্বশেষ

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...