রবিবার, ২ আগস্ট ২০২৬

বিচ্ছেদের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

টেলিভিশন সাংবাদিক স্বামী আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সম্প্রচার মাধ্যমে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় কয়েক সপ্তাহ ধরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন গিয়ামব্রুনো।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে আজ শুক্রবার একটি ফেসবুক পোস্টে মেলোনি লিখেছেন, আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে আমার ১০ বছরের সম্পর্ক এখানেই শেষ। আমাদের পথ কিছু সময়ের জন্য ভিন্ন পথে চলে গেছে এবং সময় এসেছে এটিকে স্বীকার করে নেওয়ার।

তিনি আরও বলেন, ব্যক্তিগত জীবনের সমস্যা তার কর্মজীবনে প্রভাব ফেলবে না। তার কথায়, যারা আমার ঘরে আঘাত করে আমাকে দুর্বল করবে বলে আশা করেছিল, তারা সফল হবে না।

প্রধানমন্ত্রী মেলোনির মিত্র এবং সাবেক প্রধানমন্ত্রী সিলিভিও বারলোসকোনির মালিকানাধীন এমএফই মিডিয়া গ্রুপের সম্প্রচার মাধ্যম মিডিয়াসেটে সংবাদবিষয়ক একটি অনুষ্ঠানে প্রেজেন্টার হিসেবে কাজ করেন গিয়ামব্রুনো। সম্প্রতি তিনি তাঁর অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে ক্যামেরার অন্তরালে অশ্লীল ভাষা ব্যবহার করেন এবং একজন নারী সহকর্মীকে কুপ্রস্তাব দেন। এ বিষয়গুলো মিডিয়াসেটেরই আরেকটি অনুষ্ঠানে ফাঁস করে দেয়া হয়েছে।ফাঁস হওয়া প্রথম অডিওতে তাকে নিজের চুল নিয়ে কথা বলতে শোনা যায়। এতে তিনি বলেন, মানুষ তার চুলের স্টাইল নিয়ে কথা বলেন এ বিষয়টি তার ভালো লাগে না। এরপর নারী সহকর্মীকে উদ্দেশ্য করে তিনি বলেন, কেন তোমার সাথে আমার আগে দেখা হয়নি।

দ্বিতীয় অডিওতে তাকে বলতে শোনা যায়, চলো থ্রিসাম, ফোরসাম করি।

বৃহস্পতিবার একই অনুষ্ঠানের দ্বিতীয় আরেকটি পর্বে গিয়ামব্রুনোর আরও কুকীর্তি ফাঁস করা হয়। সেই পর্বে গিয়ামব্রুনোকে বলতে শোনা যায়, তিনি কয়েকজন নারী সহকর্মীকে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পেতে ‘দলবদ্ধ হয়ে যৌনতা’র আহ্বান জানাচ্ছেন।

এর আগে গত আগস্টেও একটি সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ভুক্তভোগীকে দোষারোপ করে মন্তব্য করার জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন গিয়ামব্রুনো। তিনি তাঁর প্রোগ্রামে সে সময় ভুক্তভোগীর উদ্দেশে বলেছিলেন, আপনি যদি নাচতে যান, তবে আপনার মাতাল হওয়ার অধিকার আছে। এতে কোনো ধরনের ভুল-বোঝাবুঝি এবং কোনো ধরনের সমস্যা হওয়া উচিত নয়। তবে আপনি যদি মাতাল না হন এবং স্বাভাবিক থাকেন তবে কিছু সমস্যা এবং নেকড়ের পালের মধ্যে ছুটে যাওয়া আপনার এড়ানো উচিত।

সেই বিতর্কের পর মেলোনি বলেছিলেন, তাঁর স্বামীর মন্তব্যের জন্য তাঁকে বিচার করা উচিত নয় এবং ভবিষ্যতে তিনি তাঁর স্বামীর আচরণ সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দেবেন না।

২০১৪ সালে একটি টিভি স্টুডিওতে পরিচয় হয়েছিল ৪৬ বছর বয়সী মেলোনি ও ৪২ বছর বয়সী জিয়ামব্রুনোর। এই যুগলের সংসারে সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...