শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিএনপি জামাতের অপশাসনের কারণে এদেশে ইমার্জেন্সি এসেছিল : প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় বসলে দেশের উন্নতি কীভাবে হবে? ২৯ বছর ক্ষমতায় থেকে তারা দেশকে কী দিয়েছে? দেশের মানুষের জন্য কতটুকু করেছে? তারা দেশের কতটুকু উন্নতি করেছে, সেটাই হলো বড় প্রশ্ন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে সড়ক ও জনপথ অধিদফতরের ১৫০টি সেতু উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিরোধী দলগুলোকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, তখনই আমরা জাতির পিতার আদর্শে দেশকে এগিয়ে নিয়ে যেতে শুরু করেছি। তাঁর আদর্শ নিয়ে আমরা কাজ করেছি। সারা দেশে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত আমরা রাস্তাঘাট, ব্রিজ, সেতু করে দেশের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছি।

তিনি আরো বলেন, ২০০১ এ আমরা ক্ষমতায় আসতে পারিনি। জনগণের ভোট পেয়েছি ঠিকই, কিন্তু চক্রান্তের স্বীকার হয়ে ক্ষমতায় আসিনি। তারপরে দেশের অবস্থা কী হয়েছিল। সেই সময়টার কথা একবার চিন্তা করে দেখেন। বিএনপি জামাতের দুঃসাশন, জঙ্গীবাদ, সন্ত্রাস, দুর্ণীতি, অপশাসনের কারণে এদেশে ইমার্জেন্সি ঘোষণা হয়। তারপর তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নানা টালবাহানার পর ২০০৮ এ নির্বাচন দেয়। এরপরের ইতিহাস সবাই জানে। আমরা দেশকে কীভাবে এগিয়ে নিচ্ছি তা জনগণই দেখছে।

প্রধানমন্ত্রী বলেন, উন্নত সড়ক না থাকায় দেশে নানা সময় নানা দুর্ঘটনা ঘটত। আমরা শুরু থেকেই এই সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছি। এ সময় সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, স্বজন হারানোর বেদনা আমি বুঝি।

উল্লেখ্য, দেশের ৮ বিভাগের ৩৯ জেলায় নির্মিত এ ১৫০ সেতুর মোট দৈর্ঘ্য ৯ হাজার ৪৫৪ মিটার। এগুলো নির্মাণে ব্যয় হয়েছে মোট তিন হাজার ২৮৭ কোটি টাকা।সবচেয়ে বড় সেতুটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্মিত ৫৫৮.২১ মিটার দীর্ঘ তিতাস সেতু। একই সঙ্গে ১৪টি নতুন ওভারপাসও উদ্বোধন করা হবে। যানজট নিরসনে দেশের উত্তরাঞ্চলে নির্মিত এসব ওভারপাসের মোট দৈর্ঘ্য ৬৮৯ মিটার। নির্মাণ ব্যয় ২০৮ কোটি ৮০ লাখ টাকা।

১৫০ সেতু উদ্বোধনের মাধ্যমে দেশের যোগাযোগ নেটওয়ার্কে সূচিত হতে যাচ্ছে আরো একটি মাইলফলক।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...