সম্প্রতি চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমানকে লাঞ্ছিতের প্রতিবাদে রামগড় উপজেলা শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচী পালন করেন। বুধবার (১৮অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় রামগড় বাজার পুলিশ বক্সের সামনে রামগড় উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার সকল শিক্ষক এ কর্মসূচীতে অংশগ্রহন করে।
এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ট তদন্তের মাধ্যমে ঐ শিক্ষার্থীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করে মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বালিকা বিদ্যালয়ের শিক্ষক মোঃ বাহার উদ্দিন প্রমুখ।
এসময় রামগড় সিনিয়র গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, চৌধুরী পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কৃষ্ণ রুদ্র, নাকাপা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা রায়, বলীপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা আক্তার, প্রধান রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মজুমদার, রামগড় উপজেলা শিক্ষক সমিতির যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম মিয়াজি, সাংগঠনিক সম্পাদক রুমন দেবনাথ, খাগড়াবিল জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত রোববার (৮ অক্টোবর) ভিক্টোরিয়া জুবেলি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি নির্বাচনী পরীক্ষায় অসদুপায় অবলম্বনে বাধা দেয়ায় ও খাতা কেড়ে নেয়ায় পরীক্ষার্থী সাইফুল আমিন তার শিক্ষক হাফিজুর রহমানকে চড় মেরে স্কুল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শফিয়ার রহমান বাদি হয়ে চুয়াডাঙ্গায় সদর থানায় গত ৯ অক্টোবর মামলা করেন। মামলায় পর আদালতে হাজির হয়ে ওই ছাত্র জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে শিশু সংশোধনাগারে (যশোর শিশু উন্নয়ন কেন্দ্র) পাঠিয়েছেন

