শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাসেলের খুনিরা আশ্রয় পাচ্ছে পশ্চিমা সভ্য দেশে : চট্টগ্রাম আওয়ামী লীগ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর প্রিয় দার্শনিক বার্ট্রান্ড রাসেলের নামানুসারে কনিষ্ঠ পুত্রের নাম রেখেছিলেন শেখ রাসেল। সেই শেখ রাসেলকে মায়ের বুকে ফিরিয়ে দেয়ার নাম করে যারা খুন করেছে, তারা এখন আশ্রয় পাচ্ছে পশ্চিমা সভ্য দেশে। এদের মধ্য থেকেই আবার অসভ্য হামলায় আজ ফিলিস্তিনের পবিত্র ভূমি রক্ত রঞ্জিত। সেখানে প্রতিদিন অনেক রাসেল নিহত হচ্ছে। এদের আশীর্বাদ নিয়ে যারা ক্ষমতায় যেতে চায়, তারা আবারো অসংখ্য রাসেলকে খুন করবে। এদের প্রতিরোধে আওয়ামী লীগ আগামী নির্বাচন পর্যন্ত মাঠে আছে। আজ বুধবার সকালে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিনের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির বাণী শুনাইবে দ্ব্যর্ত পরিহাস। তবুও আমরা শান্তি চাই, কোন সংঘাত চাই না। শান্তি বিনাশকারী অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই চাই। তাহলেই শেখ রাসেলের আত্মা শান্তি পাবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সেই দিনের শিশু শেখ রাসেল সত্যিকার অর্থেই একজন প্রতিভাবান দার্শনিক রাষ্ট্রনায়ক হতে পারতেন। কিন্তু ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় তিনিও মনে করেছিলেন তাকে হয়তো মারবে না। কিন্তু তাকেও হত্যা করে অসভ্যতার নজির স্থাপন করেছে ঘাতকেরা। এই ঘাতকদের দল বিএনপি-জামায়াত আবার মাঠে নেমেছে নির্বাচন বানচাল করার জন্য। আর এর মধ্য দিয়েই তারা একটি অসাংবিধানিক ও গণবিরোধী সরকার প্রতিষ্ঠার অপতৎপরতা শুরু করে দিয়েছে। এদের গুরু ড. ইউনুছ ইসরায়েলকে ১০০ কোটি টাকার সহায়তা প্রণোদনা দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা যারা প্রকৃতপক্ষেই ধর্মে বিশ্বাস করি মানবতাকে ভালোবাসি, তাদের আজ ওই মানবতাবিরোধী অপশক্তি ছায়াকে মুছে দিতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলহাজ খোরশেদ আলম সুজন, আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, হাজী আবু তাহের, শহিদুল আলম, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সুলতান নাছির উদ্দিন, আতিকুর রহমান, মোজাহেরুল ইসলাম চৌধুরী, সাইফুল আলম বাবু, লুৎফুল হক খুশি প্রমুখ।

এই বিভাগের সব খবর

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক...

সর্বশেষ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) ইতিহাস ও ঐতিহ্যবাহী জাদুঘর...

পবিত্র আশুরা আজ

পবিত্র আশুরা আজ শুক্রবার। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের...

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত...

চট্টগ্রামে কাভার্ডভ্যান চাপায় প্রাণ হারালেন শিক্ষক দম্পতি

চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী...