রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জামিজুরি মাধ্যমিক বালক বিদ্যালয়ে মনীষী’দের গ্রন্থ হস্তান্তর।

- Advertisement -
Single page 1st Paragraph

বই হোক জীবনের নিত্য সঙ্গী এবং প্রিয়জনকে বই উপহার দিই। বই পাঠে নিয়মিত অভ্যাস গড়ে তুলে, মানুষ মনের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে পারে এবং বইয়ের সাথে নিবিড় সম্পর্কে মানুষ কালজয়ী হয়ে উঠে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষা প্রতিষ্টান, গৃহে, ও বিভিন্ন সামাজিক সংগঠনে একটি স্মার্ট লাইব্রেরি অতীব প্রয়োজন। বর্তমান যুব সমাজকে বিজ্ঞান মনস্ক গড়ে তুলতে সাহিত্য পাঠাভ্যাসের কোন বিকল্প নেই। তাই এই লক্ষ্যে সবার সম্মিলিত প্রচেষ্টা একান্তই প্রয়োজন। উপরোক্ত কথাগুলো গতকাল চন্দনাইশের দোহাজারী পৌরসভা এলাকায় অবস্থিত জামিজুরি মাধ্যমিক বালক বিদ্যালয়ের গ্রন্থাগারে -বিশিষ্ট সংগঠক ও শিক্ষানুরাগী দেবাশীষ কান্তি বিশ্বাস এর সৌজন্যে মনীষী’দের গ্রন্থ হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন।

ভারত বাংলাদেশ মৈত্রী ভবনের অডিটোরিয়ামে গত ১৭ অক্টোবর, মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিজুরি মাধ্যমিক বালক বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সভাপতি ও চন্দনাইশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার নব নির্বাচিত মেয়র লোকমান হাকিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চন্দনাইশ ইউনিট কমান্ড এর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আহসান ফারুক। স্বাগত বক্তব্য রাখেন জামিজুরি মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র চক্রবর্তী। আবদুল গফফার রানা ও উজ্জ্বল বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অভিভাবক সদ্স্য প্রদীপ দাশ, সাংবাদিক আবুতোরাপ চৌধুরী ও দোহাজারী জামিজুরি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এম এ হামিদ এবং সাংবাদিক গৌতম দাশ।

সভার শুরুতে সংগঠক ও শিক্ষানুরাগী দেবাশীষ কান্তি বিশ্বাস প্রদত্ত মনীষীদের গ্রন্থগুলো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন অতিথিবন্দ। পরে সভায় মহান মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা দিনগুলোর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। অনুষ্ঠানের এক পর্যায়ে দোহাজারী পৌরসভার নবনির্বাচিত মেয়র লোকমান হাকিম ও চন্দনাইশ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা কমান্ডার জাফর আলী হিরু কে ” মুক্তিযুদ্ধকে জানো ” সংগঠন চট্টগ্রাম মহানগর ও চন্দনাইশ উপজেলা আহবায়ক কমিটির পক্ষ থেকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...