রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

- Advertisement -
Single page 1st Paragraph

গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রাম মহানগরের জামালখান কুসুম কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

আজ বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে শেখ রাসেলসহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে দাাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন, পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কেক কাটা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাথী সেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও স্লোগাননিউজডটকম-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি এ.টি.এম শহীদুল্লাহ্ শহীদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মুসলিম আলী জনি, শিক্ষিকা বদরুন নেসা বেগম, কামরুন নাহার প্রমুখ।প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ.টি.এম শহীদুল্লাহ্ শহীদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ঘটেছে বিশ্ব ইতিহাসে এক জঘণ্যতম ঘটনা। ঘৃণিত ঘাতকচক্র সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে পাল্টে ফেলেতে চেয়েছিল এদেশের ইতিহাস- এদেশের মানচিত্র। তাই তারা বাঁচতে দেয়নি ছোট্ট শিশু শেখ রাসলকেও। সেই রাতে রাসলকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে লংঘিত হয়েছে বিশ্ব মানবতা।তিনি শেখ রাসেলসহ ১৫ আগস্টের ঘাতকদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...