রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

আমি তোর হাসু আপু

- Advertisement -
Single page 1st Paragraph

আমি তোর হাসু আপু,কোথায় রাসেল ভাই?
বিদেশ থেকে ফিরেই খুঁজি তুই
কোথাও নাই।
তোর পছন্দের খাবার নিয়ে আপু
কাঁদি তাই
বই,খাতা আর খেলনাপাতি, সাইকেলটাও নাই!

লুকোচুরি হয় কি খেলা এতো
সময় ধরে?
খুঁজে দেবো সব কিছু তোর বলছি সত্যি করে।
স্কুল শেষে জড়িয়ে ধরে করবে কে আদর?
রাশেল কেন হারিয়ে গেলো শূন্য
করে ঘর।

আমার সাথে গেলেই সেদিন ভালো হতো তোর
দেখতে তবে হতোনা তোর নৃশংস সেই ভোর।
তুই ভেবে যে আদর করি,অন্তরে পাই সুখ,
ছোট্ট শিশুর মধ্যে দেখি তোরই
হাসিমুখ।

খেলাধূলা,পড়ালেখা প্রাণোচ্ছল সব শিশু।
সকল শিশুর মাঝে আছে মহামানব যিশু।
কন্ঠ আমার রুদ্ধ হয়ে চোখটা
ভিজে উঠে
তোকে ছাড়া ভালো নেইরে
আমরা তো কেউ মোটে।
নিষ্পাপ শিশুর হত্যাকারীর বিভৎস আক্রোশ
কচি শিশু ছোট্ট রাশেল কি ছিল
তার দোষ?
বেহেশতেরই ফুল বাগানে করছো তুমি খেলা
ছিলাম না তো আপু তোমার শেষ বিদায়ের বেলা।

আমার ছোট্ট মিষ্টি ভাইটির করলো যারা ক্ষতি
আইনের শাস্তি দেখলো বিশ্ব পাপীর পরিণতি।
পৃথিবীতে এভাবে আর একটি শিশু ও নয়
একদিন তারা বড় হয়ে করবে বিশ্ব জয়।।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...