রবিবার, ২ আগস্ট ২০২৬

ইসরাইলের বিরুদ্ধে ‘আগাম পদক্ষেপ নেওয়ার’ হুশিয়ারি ইরানের

- Advertisement -
Single page 1st Paragraph

ইরান ‘আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইলের বিরুদ্ধে সম্ভাব্য ‘আগাম পদক্ষেপ নেওয়ার’ হুশিয়ারি দিয়েছে। গাজা উপত্যকায় ইসরাইল স্থল অভিযান চালানোর প্রস্তুতি গ্রহণের প্রেক্ষাপটে সোমবার তেহরান এমন হুশিয়ারি দিল। খবর এএফপি’র।
তেহরান বারবার সতর্ক করে বলেছে, দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রাখা গাজায় স্থল আগ্রাসনের প্রতিক্রিয়ায় অন্যান্য ফ্রন্টকে একত্রিত করতে পারে। এক্ষেত্রে অন্য দেশ যুদ্ধে জড়িয়ে পড়লে তা দ্রুত ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহর সাথে তার বৈঠকের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে বলেন, এক্ষেত্রে ‘প্রতিরোধ অক্ষের আগাম পদক্ষেপের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
এরআগে সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং দেশটির শীর্ষ কূটনীতিক বলেছিলেন, এ সংঘাতের একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর সময় শেষ হয়ে যাচ্ছে এবং তারা ইসরাইল-হামাস যুদ্ধকে অন্যান্য ফ্রন্টে সম্প্রসারণের বিরুদ্ধে সতর্ক করেন।
আমির আব্দুল্লাহিয়ান সোমবার বলেন, প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলকে গাজায় যা খুশি তা করতে দেবে না।
তিনি আরও বলেন, ‘আমরা যদি আজ গাজাকে রক্ষা না করি, তাহলে আগামীকাল আমাদের নিজেদের দেশের শিশুদের হাসপাতালে এই ফসফরাস বোমা মোকাবেলা করতে হবে।’
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের ব্যাপক হামলায় ১,৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারানোর এক দিন পর ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী হামাস গ্রুপের বিরুদ্ধে ইসরাইল যুদ্ধ ঘোষণা করে। হামাসের হামলায় নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক।
এদিকে ইসরাইলের পাল্টা হামলায় গাজায় কমপক্ষে ২,৮০৮ জন নিহত হয়েছে। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
এদিকে ইরান হামাসের হামলাকে সাধুবাদ জানালেও তারা জোর দিয়ে বলেছে যে, এ হামলায় তেহরানের কোন ধরনের সংশ্লিষ্টতা নেই।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...