সোমবার, ১৩ জুলাই ২০২৬

নাশকতা করতে টাকা দিয়ে ঢাকায় ক্যাডার আনছে বিএনপি: ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, টাকা দিয়ে ঢাকায় ক্যাডার আনছে বিএনপি। তাদেরকে বাড়তি পোশাক নিয়ে আসতে বলেছে। তারা ঢাকায় বিভিন্ন জায়গায় এসে উঠছে। আত্মীয়স্বজনের বাসায়, আবাসিক হোটেলে উঠছে। তারা নাশকতা করতে ঢাকায় আসছে।

তিনি বলেন, তারা নাশকতা করতে চাইবে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। তারা বাড়াবাড়ি করতে চায়। আওয়ামী লীগও প্রস্তুত আছে। বাড়াবাড়ি করলে খবর আছে।

মঙ্গলবার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি, দরিদ্র তহবিলে অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ রাসেল দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।

বিদেশ থেকে আসা কোনো বার্তায় কাজ হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ যতদিন সাথে আছে ততদিন কোনো বার্তায় লাভ হবে না। ১৫ বছরে ১৫০০ বার্তা দিয়েছে। মরা গাঙ্গে জোয়ার আসে না। ফখরুল ইসলাম আলমগীরের পকেট গরম তো, তাই তার মাথাও গরম। কোথা থেকে এলো এই টাকা, তারেক রহমান দিয়েছে? যতই বার্তা দেন কোনো লাভ হবে না। আমাদের সঙ্গে দেশের মানুষ আছে, কোনো বার্তায় কাজ হবে না।

সেতুমন্ত্রী বলেন, সরকার মানবিকতা দেখিয়ে খালেদা জিয়াকে বাসায় চিকিৎসা নেয়ার সুযোগ দিয়েছেন। তাই বিএনপির একদফা বা খালেদা জিয়ার মুক্তির জন্য মায়া কান্না করে আন্দোলন করে লাভ নেই। তাদের আন্দোলনে দেশের মানুষ ভয় পায় না।

বিদেশিদের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশি-বিদেশি অনেকেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার কথা বলেন। আমরা দেশি-বিদেশি বন্ধুদের জানিয়ে দিতে চাই, আমরা সংবিধানের আলোকে গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন করব। সংবিধানের বাইরে একচুলও নড়ব না।

তিনি বলেন, ২০০৮ সালে বিএনপি নির্বাচনে মাত্র ২৮টি আসন পেয়েছিল। তারা বলে গণতন্ত্রের কথা। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করে দেখিয়ে দেব আমরাই গণতন্ত্র চাই।

ওবায়দুল কাদের বলেন, ৭৫-এর খুনিদের সঙ্গেই রাজনীতি করতে হয়, সেটাই আওয়ামী লীগের আমাদের দুর্ভাগ্য। এদেশের খুনের রাজনীতি শুরু করেছে জিয়া। ১৫ আগস্টের উদ্যোক্তা জিয়া আর ২১ আগস্টের উদ্যোক্তা খালেদা-তারেক।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান একেএম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি প্রমুখ।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট-ষোলশহর সেকশনের মেরামত কাজ সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ফলে আজ থেকে ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে স্মরণকালের ভয়াবহতম বন্যা ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত কয়েকদিনে ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ (৪১২...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ...

সর্বশেষ

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের...

চট্টগ্রামের সাম্প্রতিক ভয়াবহ বন্যা: কারণ অনুসন্ধান এবং আধুনিক প্রযুক্তি ও AI-এর মাধ্যমে স্থায়ী সমাধান

সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে...

ফল প্রকাশ, প্রাথমিক বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ সারা দেশে মোট ৭৯ হাজার...

চট্টগ্রামে ভারী বৃষ্টি, সড়কে হাঁটুপানি

চট্টগ্রামে আবারও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। টানা বর্ষণে নগরের...

প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন,...

কক্সবাজারে পাহাড় ধসে স্ত্রীর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্বামী

রাতের খাবারের আয়োজন করছিলেন স্বামী-স্ত্রী। সেটাই কাল হলো তাদের...