রবিবার, ২ আগস্ট ২০২৬

গাজায় ৫ ঘণ্টার যুদ্ধবিরতি, পৌঁছাবে মানবিক সহায়তা

- Advertisement -
Single page 1st Paragraph

ইসরায়েলের ভূখণ্ডে নজিরবিহীন ও তীব্র হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলার প্রত্যুত্তরে ইতোমধ্যে গাজা উপত্যকায় পাল্টা হামলা ও অবরোধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় সোমবার ৫ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) যুদ্ধবিরতি শুরু হবে। এই সময় গাজার সঙ্গে মিশরের রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেয়া হবে। যুদ্ধবিরতির সময়ে মিশর সীমান্ত দিয়ে গাজায় থাকা বিদেশিরা বের হতে পারবেন এবং গাজায় মানবিক সাহায্য পৌঁছানো যাবে।

টানা দশ দিন সেখানে অবিরাম আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। এতে ধসে পড়েছে শত শত বাড়ি ও ভবন। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে অনেকে। হাসপাতালে লাশের সারি। নিরাপদ আশ্রয়ের’ খোঁজে দিগ্‌বিদিক ছুটছে লাখ লাখ মানুষ। চিকিৎসাসামগ্রীর তীব্র সংকট। বিদ্যুৎ সরবরাহ বন্ধ, ফুরিয়ে আসছে খাবার। ২২ লাখ মানুষের নগরী ফিলিস্তিনের গাজা উপত্যকায় এখন এই পরিস্থিতি।

এদিকে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের হাসপাতালগুলোতে মাত্র ২৪ ঘণ্টার জ্বালানি অবশিষ্ট রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এতে করে ঝুঁকির মুখে পড়তে পারে হাজার হাজার রোগীর জীবন। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার হাসপাতালগুলোতে যে পরিমাণ জ্বালানির মজুদ রয়েছে তাতে আর মাত্র ২৪ ঘণ্টা কাজ চলতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে। জাতিসংঘের মানবিক কার্যালয় তার ওয়েবসাইটে বলেছে, জ্বালানি ফুরিয়ে যাওয়ার ফলে ব্যাকআপ জেনারেটর বন্ধ হয়ে গেলে গাজার হাজার হাজার রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়বে।

এর মধ্যে গাজায় ইসরায়েলি গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত দুই হাজার ৪৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গাজায় আহতের সংখ্যা নয় হাজার ২০০ ছুঁয়েছে।

অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, হামাসের হামলায় দেশটিতে এক হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছে। একইসঙ্গে ১২০ জনের বেশি ইসরায়েলি নাগরিক হামাসের হাতে জিম্মি রয়েছে বলে দাবি করেছে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র টাল হাইনরিক।

এই বিভাগের সব খবর

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। এর প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা-পাবনা এবং ঢাকা-খুলনা রুটে দুটি নতুন আন্তঃনগর...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তেহরান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির পাঁচ দিন করে মোট ১০...

সর্বশেষ

ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা

বাংলাদেশ রেলওয়ের বহরে চলতি মাসেই প্রায় ২০০টি নতুন যাত্রীবাহী...

ইরানে হামলা আপাতত স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখতে যুক্তরাষ্ট্র ও ইসরাইল...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের...

আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর...

দেশের প্রতিটি নাগরিকের পাশে দাঁড়াতে চায় সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী...

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজে ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার শুরু

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপী আইসিটি ফেয়ার...