শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়টি চিন্তা করবে আ. লীগ: ওবায়দুল কাদের

- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপি শর্ত প্রত্যাহার করলে সংলাপের বিষয়টি চিন্তা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপির সঙ্গে যদি কোনো সংলাপ করতেই হয় তাহলে শর্ত কীসের উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শর্তযুক্ত কোনো সংলাপে আমাদের কোনো চিন্তা নেই ।

রোববার (১৫ অক্টোবর) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি তাদের শর্ত প্রত্যাহার করে তখন দেখা যাবে। লেভেল প্লেয়িং ফিল্ড ও শান্তিপূর্ণ নির্বাচন বিএনপির এসব দাবিতে আমাদের কোনো দ্বিমত নেই।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল যে পাঁচটি পরামর্শ দিয়েছেন সেগুলোতেও কোনো দ্বিমত নেই বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের সংবিধানে যে বিধিবিধান আছে, সেগুলো মেনেই নির্বাচন হবে। অন্য সাংবিধানিক রাষ্ট্র যেভাবে নির্বাচন করে সেভাবে করা হবে।

নির্বাচনকালীন একটা সরকার হতে পারে। প্রধানমন্ত্রী এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। চলমান মন্ত্রী পরিষদ থাকবে কি থাকবে না– শিডিউল ঘোষণা হলে এটি করা হবে। এর সব সিদ্ধান্তই প্রধানমন্ত্রী দেবেন বলেও জানান ওবায়দুল কাদের।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

সর্বশেষ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১২৪০

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম, মাদকসহ প্রভৃতি অপরাধ...

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...