রবিবার, ১৪ জুন ২০২৬

ভারতীয় বোলিং তোপে ১৯১ রানে অলআউট পাকিস্তান

- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের বিধ্বংসী বোলিংয়ে চলমান ওয়ানডে বিশ^কাপের ১২তম ম্যাচে প্রথমে ব্যাট করে ৪২ দশমিক ৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে পাকিস্তান।
নিজেদের তৃতীয় ম্যাচে ২৯ দশমিক ৩ ওভারে মাত্র ২ উইকেট ১৫৫ রান তুলে বড় স্কোরেরই ইঙ্গিত দিচ্ছিলো পাকিস্তান। এরপরই ভারতের পাঁচ বোলারদের সামনে অসহায় আত্মসমর্পন করে পাকিস্তানের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটাররা। ৩৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ১৯১তে গুটিয়ে যায় পাকিস্তান। ভারতের পাঁচ বোলার জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ সিরাজ-হার্ডিক পান্ডিয়া-কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা ২টি করে উইকেট নেন। পাকিস্তানের পক্ষে অধিনায়ক বাবর আজম সর্বোচ্চ ৫০ এবং মোহাম্মদ রিজওয়ান দ্বিতীয় সর্বোচ্চ ৪৯ রান করেন।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে ইনিংস শুরু করে ভারতীয় পেসারদের দারুনভাবে সামাল দিচ্ছিলেন পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। ৪৮ বলে ৪১ রান সংগ্রহ করেন তারা। অষ্টম ওভারের শেষ বলে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শফিককে ২০ রানে থামিয়ে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার মোহাম্মদ সিরাজ।
সতীর্থকে হারালেও ইনিংস বড় করার পথে ছিলেন ইমাম। কিন্তু ১৩তম ওভারে থামতে হয় তাকে। পেসার হার্ডিক পান্ডিয়ার বুদ্ধিদীপ্ত ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ৬টি চারে ৩৬ রান করা ইমাম।
৭৩ রানে দুই ওপেনারের বিদায়ের পর পাকিস্তানের হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ভারতের বোলারদের স্বাচ্ছন্দ্যে খেলে ১৯তম ওভার দলের রান তিন অংকে নেন এ জুটি।
২৯তম ওভারে বাউন্ডারি মেরে ওয়ানডে ক্যারিয়ারে ২৯তম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন বাবর। পরের ওভারে বাবরকে বোল্ড করে ভারতকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন সিরাজ। ৭টি চারে ৫৮ বলে ৫০ রান করেন বাবর। রিজওয়ান-বাবর তৃতীয় উইকেটে ১০৩ বলে ৮২ রান যোগ করেন।
দলীয় ১৫৫ রানে তৃতীয় ব্যাটার হিসেবে বাবর ফেরার পর পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে। ৮০ বল ও ৩৬ রান শেষ ৮ উইকেট হারিয়ে ৪২ দশমিক ৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
বাবরের পর সৌদ শাকিলকে ৬ ও ইফতিখার আহমেদকে ৪ রানে স্পিনার কুলদীপ যাদব, রিজওয়ানকে ৪৯ ও শাদাব খানকে ২ রানে পেসার জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ নওয়াজকে ৪ রানে পান্ডিয়া ও হাসান আলিকে ১২ ও হারিস রউফকে ২ রানে শিকার করেন স্পিনার রবীন্দ্র জাদেজা।
ভারতের পক্ষে বুমরাহ-সিরাজ-পান্ডিয়া-কুলদীপ ও জাদেজা ২টি করে উইকেট নেন। বিশ^কাপ ইতিহাসে এক ইনিংস পাঁঁচ বোলারের প্রত্যকে ২টি করে উইকেট নেয়ার ক্ষেত্রে এটি তৃতীয় ঘটনা। এর আগে ২০১১ সালে মোহালিতে পাকিস্তানের বিপক্ষে ভারত এবং ২০১৫ সালে ক্রাইস্টচার্চে শ্রীলংকার বিপক্ষে নিউজিল্যান্ডের পাঁচ বোলারের প্রত্যকে ২টি করে উইকেট শিকার করেছিলেন।

এই বিভাগের সব খবর

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

সর্বশেষ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...