মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাংলাদেশের স্পিন সামলাতে প্রস্তুত নিউজিল্যান্ড

- Advertisement -
Single page 1st Paragraph

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশেী স্পিনারদের সামলাতে তার দল প্রস্তুত বলে জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
সাকিব আল হাসানের পাশাপাশি বাংলাদেশের দলে মেহেদি হাসান মিরাজ, মাহেদি হাসান, নাসুম আহমেদের মতো ভালো মানের বেশ কিছু স্পিনার আছে। যারা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
টিম কম্বিনেশনের কারনে এখনও কোন ম্যাচে খেলতে পারেননি নাসুম। ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে উইকেট থেকে সুবিধা নিয়ে আফগানিস্তানকে স্পিন বিষে বিধ্বস্ত করেন সাকিব ও মিরাজ।
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে ব্যাটিং সহায়ক উইকেটে ৭১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন মাহেদি।
তবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচের পর স্পিনে শক্তিশালী বাংলাদেশের বিপক্ষে জয়ের ধারাটা অব্যাহত রাখাটা উইলিয়ামসনদের জন্য গুরুত্বপূর্ণ।
ইনজুরির কারনে প্রথম দুই ম্যাচে খেলতে না পারা উইলিয়ামসন বলেন, ‘দল হিসাবে আমাদের পরিকল্পনা এবং তার ওপড়ই মনোযোগ ধরে রাখার চেষ্টা করছি। যতটা সম্ভব সবাই দায়িত্ব পালনের চেস্টা করবো। আমরা জানি প্রথম দুই ম্যাচের তুলনায় আগামীকালের ম্যাচটি কিছুটা ভিন্ন ধরনের হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমরা জানি প্রতিটি ম্যাচের মতো আগামীকালও এটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। যে কেউ যে কোন দলকে হারাতে পারে এমনটা জেনেই আমরা এ টুর্নামেন্টে এসেছি। আমি মনে করি, এটি সত্যিই একটি রোমাঞ্চকর ইভেন্ট এবং পরিস্থিতি সবসময় পরিবর্তন হচ্ছে। আপনি এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাচ্ছেন, যেখানে কন্ডিশন থাকে। এখানে স্পিন আছে এবং উইকেটও বৈচিত্র্যময় হয়েছে। কারণ সারা দিন ধরেই ম্যাচগুলো চলে। অবশ্যই আমি মনে করি, দু’দলেই ভালো স্পিনার আছে এবং নিঃসন্দেহে আগামীকাল স্পিনাররা বড় ভূমিকা রাখবে।’
দীর্ঘদিন পর এমন একটি দলের বিপক্ষে ম্যাচ দিয়ে খেলায় ফিরতে পারায় উচ্ছসিত উইলিয়ামসন মনে করেন, এটি একটি বড় চ্যালেঞ্জ হবে।
বিশ্বকাপে নিউজিল্যান্ডকে কখনওই হারাতে পারেনি বাংলাদেশ। ২০১৯ সালের জয়ের ভালো সুযোগ হাতছাড়া করে ২ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। উইকেটের পেছনে রান আউটের সুযোগ নষ্ট করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ঐ ম্যাচে নিউজিল্যান্ডের নেতৃত্বে থাকা উইলিয়ামসন বলেন, ‘এখন পর্যন্ত এটিকে একটি ভালো মিশন বলা যায়, যেখানে কিছু ভালো অগ্রগতি রয়েছে এবং ঠিক যেমন আমি আগেও বলেছি, বিশ^কাপ দলে আমি থাকতে পেরে রোমাঞ্চিত। এই দলের সাথে আছি এবং আগামীকালের ম্যাচটি আমাদের জন্য আরও একটি বড় চ্যালেঞ্জ। একটি নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ, আমরা জানি বিশ^কাপে এমনটা সবসময়ই হয়ে থাকে এবং আমরা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মুখিয়ে আছি।’
উইলিয়ামসন আরও জানান, বাংলাদেশ দলের ন্যায় কন্ডিশনের সাথে জ্ঞান থাকায় নিজেদের আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করবে বাংলাদেশ।

এই বিভাগের সব খবর

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে গুলি চালানো হয়েছে। এ ঘটনায় তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। পুলিশ কর্মকর্তা মোহিত গর্গের বরাতে মুম্বাই...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মো. ইমন (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে...

সর্বশেষ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে...

পটিয়ায় পিডিবির ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ছিঁড়ে পড়া তারে...

পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং...

জ্বালানি খাত এখন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বব্যাপী...

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর...