শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বঙ্গবন্ধুর বায়োপিক থেকে ইতিহাসের অজানা তথ্য জানতে পারবে জাতি: প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্র থেকে ইতিহাসের অনেক অজানা তথ্য জানতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো’র উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বড় পরিসরে নির্মিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র থেকে ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় সম্পর্কে জাতি জানতে পারবে। সবচেয়ে বড় কথা আমার মা-বাবা পরিবার সম্পর্কে জানতে পারবেন। যে ইতিহাস কখনো শোনেননি, এই সিনেমায় তা উঠে এসেছে।

আগামীকাল শুক্রবার দেশবাসী সবাইকে সিনেমা হলে গিয়ে এ সিনেমাটি দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অভিনেত্রী দিলারা জামান, অভিনেতা আরিফিন শুভ, অভিনেত্রী নুসরাত ফারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র নির্মাণের কাজ চলছে অনেক দিন ধরে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।

গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ছবিটির প্রথম পোস্টার। বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের উপস্থিতিতে পোস্টার উন্মোচন করা হয়।

২০২১ সালের জানুয়ারিতে ভারতে শুরু হয় ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যধারণের কাজ। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। চলতি বছরের ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

এ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুননেছা মুজিবের চরিত্রে আছেন নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, আর তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ।

এছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয় শিল্পী।

এই বিভাগের সব খবর

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে তিন্দু বাজার পর্যন্ত সংযোগ সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারকাজ শেষ না হওয়া পর্যন্ত পর্যটকবাহী যান চলাচল...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ শিরোপা নির্ধারনী ম্যাচে শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। পাকিস্তানের...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের দৃষ্টিভঙ্গি ও মূল ভাবনা পার্বত্য চট্টগ্রামের তিন জেলাতেই সবচেয়ে বেশি প্রতিফলিত হয় বলে মন্তব্য করেছেন...

সর্বশেষ

বান্দরবানে ঝুঁকিপূর্ণ সড়কে পর্যটকবাহী যান চলাচল বন্ধ

জেলার থানচি উপজেলায় থানচি-আলীকদম সড়কের ২১ কিলোমিটার পয়েন্ট থেকে...

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯...

পার্বত্য জেলায় ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘রংধনু জাতি’ (রেইনবো নেশন) গঠনের...

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব কাঠামো চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।...

ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

মধ্যপ্রাচ্যের চলমান সংকট ও উত্তরাধিকার সূত্রে পাওয়া দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির...

মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার চট্টগ্রাম আসছেন। এদিন সন্ধ্যা...